মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ১১৫ তারিখ: ২৬/১১/২০২৫ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: ওয়াসওয়াসার তালাক

প্রশ্নের বিবরণ:

আসসালামু আলাইকুম হুজুর,,, আশা করি ভালো আছেন, আমি ওয়াসওয়াসার ভিতর এ আছি হুজুর,,,,,সারাক্ষণ শুধু শত যুক্ত তালাকের কথা মাথায় ঘুরে,,,,যেমন আমি পানি খাইতে গেলে মনে পরে,,, যে আমি পানি খাইলে তালাক,,,আমি মোবাইল দেখলে তালাক,,,মুভি দেখলে তালাক,,,,, বা অন্য যে কোন কাজ করতে গেলে নাহ চাইতেও মনে মনে এই কথা বলে ফেলি,,,কিন্তু সেই কাজ টা আমার করতেই হয়,,, আমার জানার বিষয় হল,,,,এইয়ে আমি নাহ চাইতেও মনে মনে এই কথা গুলো বলতেছি,,,,,,বলার পর ধরেন পানি খাইলাম বা মুভি দেখলাম,,, এখন কি এতে তালাক পতিত হয়ে যাবে,,,, দয়া করে একটু জানাবেন হুজুর,,,,আমি খুব পেরেশানিতে আছি হুজুর,,,,তাড়াতাড়ি উত্তরটা জানালে খুবই উপকৃত হইতাম।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

বিবরণ সত্য হলে আপনার স্ত্রীর উপর কোন তালাক কার্যকর হয়নি। কেননা মনে মনে তালাকের কথা বললে তালাক কার্যকর হয় না। হাদীস শরীফে আছে, হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাহ তা’য়ালা আমার উম্মতের অন্তরে যা উদিত হয় সেগুলোকে মাফ করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তা মুখে না বলে অথবা কাজে বাস্তবায়ন না করে। (সহীহ মুসলিম, হাদীস নং-১২৭) ওয়াসওয়াসা একটি মারাত্মক ব্যাধি যা সাধারণত শয়তানের কুমন্ত্রনার কারণে হয়ে থাকে। এর দ্বারা শয়তান মুমিনদেরকে চিন্তা পেরেশানিতে আবদ্ধ রাখে। এর প্রতিকারে সবচেয়ে উত্তম পন্থা হল, এধরণের সন্দেহ ও ওয়াসওয়াসার বিষয়গুলোকে একেবারেই এরিয়ে যাওয়া এবং এগুলোকে ভ্রুক্ষেপ না করা।
أخرج الإمام مسلم في صحيحه(١/٧٨) عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز لأمتي ما حدثت به أنفسها ما لم يتكلموا أو يعلموا به.(برقم الحديث.١٢٧) في "حاشية الطحطاوي"(٢١٩) حتى لو أجرى الطلاق على قلبه وحرك لسانه من غير تلفظ يسمع لا يقع وإن صحح الحروف و في "فتاوى دار العلوم ديوبند"(٩/٤٠) سوال ایک شخص کو خیال قلبی پیدا ہوا کہ اگر بکر سے بولوں تو میرے زوجہ کو تین طلاق اپ اس کی یہ حالت ہے کہ جب سانس لیتا ہے تو معلوم ہوتا ہے کہ طلاق دی نکل رہا ہے تھوک نکلتے اور لقمہ نکلتے زبان سے یہ آواز محسوس ہوتی ہے کہ طلاق دی کہ رہا ہے۔ آیا کسی صورت میں طلاق واقع ہوئی یا نہیں۔ جواب اس واقعہ میں کسی صورت میں طلاق واقع نہیں ہوئی..انتهى، والله أعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ