মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ১১৭ তারিখ: ৩০/১১/২০২৫ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: যেনা থেকে বাঁচার জন্য হস্তমৈথুন

প্রশ্নের বিবরণ:

যেনা থেকে বাঁচার জন্য হস্তমৈথুন করা কি জায়েয???

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

না, কোন অবস্থাতেই হস্তমৈথুন করা জায়েয নয়। এটি মারাত্মক গুনাহের কাজ।তাই কারো বিবাহ করার সামর্থ্য না থাকলে এবং খুব বেশি যৌন উত্তেজনা সৃষ্টি হলে সে রোযা রাখবে। হাদীস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক সম্প্রদায় ! তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ রাখে, তারা যেন বিবাহ করে। কেননা বিবাহ তার দৃষ্টিকে সংযত রাখে এবং যৌনতাকে সংযমী করে। আর যাদের বিবাহ করার সামর্থ নেই তারা যেন রোযা রাখে। কেননা রোযা তার যৌনতাকে দমন করবে। (সহীহ বুখারী হাদীস নং-৪৮৭৫) সাথে সাথে যে সমস্ত কাজের দ্বারা যৌন উত্তেজনা সৃষ্টি হয় যেমন: অশ্লিল ছবি, ভিডিও,সিনেমা, গেম এবং যৌন উত্তেজক কোন বই, গল্প ইত্যাদি পড়া,শোনা ও দেখা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি পর নারীর সাথে দেখা-সাক্ষাৎ কথা-বার্তা ইত্যাদি পরিহার করতে হবে।
الإحالة الشرعية على المطلوب-  قال الله تعالى: والذين هم لفروجهم حافظون٠الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير معلومين٠فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون۞  وأخرج الإمام البخاري رح في"صحيحه" (٢/٧٥٨) عن ابن مسعود رض قال: كنا مع النبي صلى الله عليه وسلم فقال لنا يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء۞  وأخرج الإمام البخاري رح في"صحيحه"(٢/٩٥٨) عن سهل بن سعد رض عن رسول الله صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة۞  وفي"ردالمحتار"(٣/٤٢٧) فلم يبيح الاستمتاع الا بهما أي بالزوجة والامة فافاد عدم حل الاستمتاع أي قضاء الشهوة بغيرهما۞  وفی"کتاب النوازل"(١٦/٤٠٨) یہ عمل سخت گناہ کا موجب اور قابل لعنت ہے اس میں دینی دنیوی جسمانی اور روحانی ہر طرح کے مفاسد پایا جاتے ہیں شریعت میں قطعا اس کی اجازت نہیں ہے..انتهى، والله أعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ