মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ১২১ তারিখ: ১১/১১/২০২৫ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: ১১৩ নং বর্ধিত অংশ এর অংশ (কেনায়া)

প্রশ্নের বিবরণ:

রাগের মাথায় স্ত্রীকে বললে- ১. আপনি আমার জীবনে আল্লাহর গজব ২. আপনাকে বিয়ে করে আমার জীবন শেষ ৩. ছেড়ে দিলাম এই শব্দ তো অনেক সময় অন্য কারণেও বলা হয়। যেমন- একবার আমার স্ত্রী আমাকে বলছিল "দেখি আপনি অনলাইন টেস্ট কেমন নাম্বার পান" আমি বললাম -আপনার চেয়ে বেশি পেয়েই ছেড়ে দিবো বা ছাড়বো( নাম্বার এর কথা বলেছি)। এগুলো নরমাল কথাবার্তা ছিল। এগুলো ১১৩ নং এর সাথে একসাথে উত্তর দিলে উপকৃত হতাম। কখনইও এসব বলার সময় কোনও নিয়ত ছিলো না। অনেকগুলো প্রশ্ন করলাম। কিছু মনে করবেন না।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত শব্দগুলো তালাকের কেনায়া শব্দের অন্তর্ভুক্ত নয়। এগুলোর দ্বারা তালাক কার্যকর হবে না। তবে প্রশ্নোক্ত শব্দগুলো বলার কারণে গুনাহ হয়েছে। কেননা মৃত্যু কামনা করা গুনাহের কাজ। হাদীস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। কারণ সে নেক বান্দা হলে হয়ত (সামনে) তার নেক কাজের পরিমাণ বেড়ে যাবে। আর সে গুনাহগার হলে হয়ত (ভবিষ্যতে) সে তার কৃত গুনাহ সংশোধনের সুযোগ পাবে। (সহীহ বুখারী-৬৭৪১)
وفي "فتاوى قاسميه" (٢٤/٤٦٧) کسی کے لئے خود مرنے کا حق نہیں ہے، اس لئے خودکشی اکبر الکبائر میں سے ہے، ہر ایک کو موت کے لئے اللہ تعالی کی طرف سے مقرر کردہ وقت کا انتظار کرنا لازم ہے، جو خود کشی کرتا ہے وہ اس وقت کا انتظار نہیں کرتا ہے، اس لئے اس کے اوپر خودکشی کا سخت عذاب ہوگا..انتهى، والله أعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ