মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ১২৩ তারিখ: ২৪/১২/২০২৫ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: ব্যাংক থেকে যে মুনাফা দেয়, এগুলো কি খাওয়া যাবে

প্রশ্নের বিবরণ:

সুদ ছাড়া ব্যাংকে টাকা রাখা জায়েয আছে কি না ? ব্যাংক থেকে যেগুলো মুনাফা দেয় এগুলো কি খাওয়া যাবে ?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

সুদ ছাড়া ব্যাংকে টাকা রাখা জায়েয আছে। এক্ষেত্রে করণীয় হল, ব্যাংকে একাউন্ট খোলার সময় কারেন্ট একাউন্ট বা চলিত হিসাব খোলা, যাতে সুদী চুক্তি থেকে বেঁচে থাকা যায়। তবে সর্বোচ্চ চেষ্টার পরেও যদি কারেন্ট একাউন্ট খোলা সম্ভব না হয় এবং ব্যাংকে টাকা রাখার প্রয়োজন পড়ে, তাহলে সেভিং একাউন্ট বা সঞ্চয়ী হিসাবেও টাকা রাখতে পারবেন। সে ক্ষেত্রে ব্যাংক থেকে যদি সুদ দেয় তা নিজের জন্য ব্যবহার করা বৈধ হবে না। বরং তা গরীব-মিসকিন, অসহায়-এতিমদের মাঝে সওয়াবের নিয়ত ছাড়াই সদকা করে দিতে হবে । চাইলে কোন মাদ্রাসার লিল্লাহ ফান্ডেও সদকা করতে পারেন।
الإحالة الشرعية على المطلوب-  قوله تعالي﴿وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ﴾ سورة البقرة -٢٧٥۞  قوله تعالي ﴿ فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ ﴾ سورة البقرة -٢٧٩۞  أخرج الإمام المسلم في"صحيحه"برقم(١٥٩٨) عن جابر قال: « ‌لعن ‌رسول ‌الله صلى الله عليه وسلم ‌آكل ‌الربا وموكله، وكاتبه وشاهديه، وقال: هم سواء »۞  وفي "ردالمحتار"٦١\٣٨٥ ويردونها على أربابها إن عرفوهم، وإلا تصدقوابها ‌لأن ‌سبيل ‌الكسب ‌الخبيث ‌التصدق إذا تعذر الرد على صاحبه اهـ۞  وفي"البحر الرائق"(٨\٢٢٩) ويردونه على أربابه إن عرفوهم، وإلايتصدقوبه؛ ‌لأن ‌سبيل ‌الكسب ‌الخبيث ‌التصدق إذا تعذر الرد۞  وفي"امداد السائلین" (٤\٥٠١) جواب: یہ آمدنی سود ہے اس کا لینا حرام ہے اور جو رقم نفع کی اب لے چکے ہیں فقراء و مساکین پر اس کا صدقہ کرنا بغیر نیت ثواب کے ضروری ہے۔..انتهى، والله أعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ