মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ১৪৭ তারিখ: ০৪/১২/২০২৫ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: স্ত্রীর পাঠানো তাফয়িজ তালাক নোটিশের হুকুম

প্রশ্নের বিবরণ:

আপনাকে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক এই , গত ২৩শে সেপ্টেম্বর আমার স্ত্রী আমাকে তাফয়িজ তালাকের নোটিশ পাঠায়। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এর পূর্বে কোনদিন কখনো তালাক দেওয়া নেওয়া হয়নি। আপনাদের মাসআলা প্রদানের সুবিধার্থে জানাতে চায়, কাবিননামার ১৮ নং কলাম সম্পর্কে আমি আগে জানতাম না, বিয়ের সময়ও অবগত ছিলাম না, আমাকে অবগত করাও হয়নি, এবং সাক্ষরও ইজাব কবুলের আগেই নেওয়া হয়েছিল। তাফয়িজ তালাকের অধিকার দেওয়া হয়েছে কিনা বা কি কি শর্তে দেওয়া হয়েছে কোনকিছুই আমাকে জানানো হয়নি, আমি জানতামও না। তবে এই তাফয়িজ তালাক গ্রহণের প্রায় একমাস আগে আমার স্ত্রীর অবহেলায় তার উপর অনেক বেশি অভিমান করে মোবাইলের মেসেজে আমি একদিন আমার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছিলাম, মেসেজটা হুবহু তুলে ধরতেছি- "(সেদিন দেখলাম স্বামী যদি স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেই, তাহলে স্ত্রী তালাক দিতে পারে। যান আমি আপনাকে সেই অধিকার দিলাম।)" আমার কখনোই কোন নিয়ত বা মানসিকতা ছিল না আমার স্ত্রীকে তালাক দেওয়ার এবং ঐ মুহূর্তে তালাকের কোন সংখ্যাও আমার নিয়ত ছিল না। এমতাবস্থায় আমি জানতে চাই, আমাদের মধ্যে তালাক হয়েছে কিনা, যদি তালাক হয় কি ধরনের তালাক হয়েছে, কত তালাক হয়েছে, এবং উক্ত তালাকের ক্ষেত্রে পুনরায় সংসার করার সুযোগ আছে কিনা, থাকলে কি উপায়ে। আপনাদের নিকট আকুল আবেদন, আমাকে উপরিক্ত বিষয়সমূহ বিবেচনা করিয়া তালাক সম্পর্কিত যথাযথ মাসআলা প্রদান করতে আপনার একান্ত মর্জি হয়।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী আপনার স্ত্রী যদি ম্যাসেজে তালাকের অধিকার প্রদানের পর ঐ বৈঠকেই তালাক গ্রহণ না করে থাকে তাহলে আপনার স্ত্রীর উপর কোন তালাক কার্যকর হয়নি। কেননা, এধরনের অধিকার বৈঠকের সাথে সীমাবদ্ধ। সুতরাং যে বৈঠকে অধিকার দেওয়া হয়েছে সেই বৈঠকেই তালাক গ্রহণ না করলে তা কার্যকর হয় না।
الإحالة الشرعية على المطلوب  في"المحيط الرضوي"(٣\٣٩٢) إما قسم الاول:(المشية المطلقة) في المجلس و بعده لو قال لها: إن شئت فانت طالق إن شائت في المجلس يقع و إلا فلا و لا يملك الرجوع  في"الدرالمختار"(٣\٣١٥) (قال لها اختاري أو أمرك بيدك ينوي) تفويض (الطلاق) لأنها كناية فلا يعملان بلا نية (أو طلقي نفسك فلها أن تطلق في مجلس علمها به)  في"الهندية"(١\٤٠٢) إذا قال لها: طلقي نفسك سواء قال لها: إن شئت أو لا فلها أن تطلق نفسها في ذلك المجلس خاصة وليس له أن يعزلها.  في"مجمع الانهر"(١\٤٠٨) (فاختارت) المرأة (نفسها في مجلسها الذي علمت به)... (وإن قامت) المرأة المخيرة ولو كرها (منه) من المجلس (أو أخذت) أي شرعت (في عمل آخر) يخالفه (بطل) خيارها لأن ذلك دليل الإعراض  في"فتاوي محمودية"(١٩\١١٥) الجواب: ایسی صورت میں جب شوہر نے شرط کے خلاف کیا جب ہی اسی مجلس میں عورت کو نکاح سے علیحدہ ہونے کا اختیار حاصل ہوگیا تھا، اگر وہ مجلس ختم ہوگئی تو اختیار بھی ختم ہو گیا---------انتهي و الله تعالي اعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ