আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ১৫০
তারিখ: ০৩/১২/২০২৫ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: তিন/চার রাকাআত ফরজ নামাজের প্রথম কা’দায় ইমামের অস্বাভাবিক বৈঠকের ক্ষেত্রে মুক্তাদির লোকমা দেওয়া জায়েজ হবে কি?
প্রশ্নের বিবরণ:
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহু । মুহতারাম মুফতী সাহেবান দা. বা. মাগরিব বা চার রাকাআত ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম কা‘দায় (দুই রাকাআতের পর) তাশাহহুদ পড়া শেষ করার পরও সাধারণত যতটুকু বসেন তার চেয়ে স্পষ্টভাবে বেশি সময় ধরে বসে থাকলে অথবা মুক্তাদির মনে দৃঢ় ধারণা হয় যে, ইমাম হয়তো ভুলে উঠছেন না, এমন পরিস্থিতিতে মুক্তাদি কি ইমামকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য “সুবহানাল্লাহ” বলে বা অন্য কোনো উপায়ে লোকমা দিতে পারবে? নাকি লোকমা না দিয়ে ইমামের অনুসরণ করতে থাকবে? যদি অনুসরণ করতে হয় তাহলে কতক্ষণ পর্যন্ত বসে থাকা ওয়াজিব হবে? হানাফি মাযহাবের সহিহ কিতাবসমূহের দলিলসহ বিস্তারিত ফতোয়া দানে অত্যন্ত বাধিত করবেন। জাযাকুমুল্লাহু খাইরান কাছীরা।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাধারণত প্রথম বৈঠকে যতটুকু বসেন তার থেকে বেশী বসার দ্বারা সর্বদাই এই কথা প্রমাণিত হয় না যে, ইমাম প্রথম বৈঠক থেকে উঠতে ভুলে গেছেন। তাই এই অবস্থায় ইমামকে লোকমা না দিয়ে আপনারা ইমামের অনুসরণ করবেন। তবে যদি ইমাম প্রথম বৈঠক থেকে না উঠে সালাম ফিরাতে শুরু করে তখন প্রমাণিত হবে যে, ইমামের ভুল হয়ে গেছে। তখন আপনারা ইমামকে লোকমা দিবেন।।
في "حاشية الطحطابي على مراقي الفلاح"(٣٣٤) ويكره للمقتدي أن يعجل بالفتح لأن الإمام ربما يتذكر فيكون التلقين من غير حاجة۞
وفي "التاتارخانية"(٢/٢٢٦) ولا ينبغي للمقتدي أن يفتح على الإمام من ساعته۞
وقي "قتاوی محمودیہ"(١١/٣٩) سوال امام قعدہ اولی اور تشہد میں جتنا روز بیٹھتا ہے آج اس سے زیادہ بیٹھا ہے تو مقتدی کو شبہ ہو گیا کہ امام کو سہو ہو گیا ہے اس نے سبحان اللہ کہہ دیا اور امام کھڑا ہو گیا ہے اور اس نے سجدہ سہو بھی کر لیا ہے۔ نماز کے بعد ایک صاحب نے کہا کہ امام جب تک سلام شروع نہ کرے لقمہ نہ دینا چاہیے تو اس شخص کا کہنا صحیح ہے یا نہیں؟جواب مقتدی امام کو لقمہ دینے میں جلد نہ کرے اور محض شبہ کی بنیاد پر لقمہ نہ دے محض معمولی سے کسی قدر تشہد کے ختم ہونے میں تاخیر ہو جانے سے یہ فیصلہ کرنا مشکل ہے کہ امام کو سہو ہو گیا اور اس نے تشہد کے بعد درود شریف بھی پڑھ لیا بلکہ ہو سکتا ہے کہ معنی کی طرف دھیان کرنے سے یا کسی دوسری حضوری کی کیفیت کی وجہ سے تاخیر ہوگی ہے لیکن جب سلام پھرنے لگے تو البتہ یقینی بات ہے کہ اس نے اس قعدہ کو قعدہ آخیرہ تصور کیا تب لقمہ دینا لازم ہے تا ہم اگر کسی نے شبہ کی بنا پر لقمہ دے دیا تو نماز تب بھی فاسد نہیں ہوئی..انتهى، والله أعلم بالصواب۞
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ