মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ১৫৪ তারিখ: ৩০/১১/২০২৫ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাক: নিয়ত ভয় দেখারনোর জন্য

প্রশ্নের বিবরণ:

প্রশ্ন ১ : দুলা ভাইয়ের সাথে ইচ্ছায়, অনইচ্ছায় কথা কইলে কেনায়া ঘটব. ( নিয়ত ভয় দেখারনোর জন্য) নিয়ত : তালাক ছিল না৷ প্রশ্ন ২: একাধিক কেনায়া শর্ত তালাক। ১/তুমি বাদ ( নিয়ত ১ তালাক) ২/ তুমাকে ছেড়ে দিলাম ( নিয়ত ১ তালাক) এখন ১ টি পতিত হইলে, বিয়ে বাতিল হয়, তাই পুনরায় সেই আগের স্বামী ৩-৪ দিন পরে বিয়ে করলে, আরেকটা বাকি থাকা শর্ত কেনায়া তালাক কি ঝুলে থাকবে? প্রশ্ন ৩: তুমি পর্দা না করলে তুমার আমার সর্ম্পক শেষ। (নিয়ত তালাক)। একদিন স্ত্রী ঘরের দরজার পাশে খাবার খাচ্ছিল, এক গাইরে মাহারাম লোক হঠাৎ ঘরে দরজার সামনে আসে, অই সময় স্ত্রি কে দেখে ফেলে, স্ত্রি তখন আড়ালে চলে যায়, সে ইচ্ছে ছিল না তার মুখ দেখাতে, এখন কি সে শর্ত কেনায়া কি পতিত হবে?,প্রশ্ন ৩ এ বলা ছিল।। প্রশ্ন ৪ : চুক্তিতে হিল্লা বিয়ে হারাম জানি, কিন্তু কেউ যদি হালালা বানানোর উদ্দেশ্য, চুক্তি তে আরেক লোকের কাছে বিয়ে দিয়ে, সহবাস হওয়ার পরে ৩ তালাক দেয়, পুনরায় আগের স্বামীর কাছে ফিরে গিয়ে আবার বিয়ে করে, তাহলে আগের স্বামী কি হালাল হবে, বিবাহিত জিবনে?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

১। আপনার নিয়ত যেহেতু ভয় দেখানো ছিল। তাই আপনার স্ত্রীর উপর শর্তযুক্ত কেনায়া তালাক কার্যকর হয়নি। ২। এক তালাক বা দুই তালাকের পরে যদি বিবাহ করে তাহলে আগের বাকি থাকা শর্তযুক্ত তালাক ঝুলে থাকবে। বিবাহের পরে যদি ঐ শর্ত পাওয়া যায় তাহলে স্ত্রীর উপর আবার তালাক কার্যকর হবে। ৩। প্রশ্নোক্ত ক্ষেত্রে গাইরে মাহরাম লোক দরজার সামনে আসার পর আপনার স্ত্রী আড়ালে চলে যাওয়ার কারণে শর্তটি পাওয়া যায়নি । এজন্যে আপনার স্ত্রীর উপর তালাক কার্যকর হয়নি। ৪। চুক্তিতে হিল্লা বিয়ে করা মাকরূহে তাহরীমী। কেননা হাদীস শরীফে এসেছে, আল্লাহ তা’য়ালা হিল্লাকারী এবং যার জন্য হিল্লা করা হয় উভয়ের উপর লানত করেছেন। তবে যদি কেউ প্রথম স্বামীর ইদ্দত পালনের পর চুক্তিতে বিবাহ করে সহবাস করার পরে তালাক দেয় তাহলে দ্বিতীয় স্বামীর ইদ্দত পালন করার পরে আগের স্বামীকে বিবাহ করা তার জন্য বৈধ হবে।
الإحالة الشرعية على المطلوب- في "الدر المختار"(٤/٥٨٩) اعلم أن التعليق يبطل بزوال الحل لا بزوال الملك فلو علق الثلاث أو ما دونها بدخول الدار ثم نجز الثلاث ثم نكحها بعد التحليل بطل التعليق فلا يقع بدخولها شيء ولو كان نجز ما دونها لم يبطل فيقع المعلق كله وفي "الدر المختار"(٤/٥٢٢) وكره التزوج للثاني تحريما لحديث لعن الله المحلل والمحلل له بشرط التحليل كتزوجتك على أن احللك وإن حلت للأول لصحه النكاح وبطلان شرط وفي "الدر المختار"(٤/٥٢٢) ثم في كل موضع تشترط النية فلو السؤال بهل يقع بقول نعم إن نويت وفي "الهداية"(٢/٣٨٥) وإذا أضافه إلى شرط وقع عقيب الشرط وفي "كتاب النوازل"(٩/١٥٨) طلاق کی دھمکی دینے سے طلاق واقع نہیں ہوتی..انتهى، والله أعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ