আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ১৬৮
তারিখ: ০১/১২/২০২৫ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: মুখে তালাক বাক্য উচ্চারণ না করে তালাক নামায় সাক্ষর দিলে কি তালাক হবে?
প্রশ্নের বিবরণ:
বরাবর, ফতোয়া বিভাগ, আল-জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ। বিষয়: কেনায়া তালাক প্রসঙ্গে প্রশ্নঃ আমি ২৬/০৭/২০২২ইং তারিখে আমিও আমার স্ত্রীর মাঝে উভয় পরিবারের উপস্থিতিতে স্বাক্ষীগণের মোকাবেলায় খোলা তালাক সংঘটিত হয়। উল্লেখ্য যে, এতে আমার কোন সম্মতি ছিলনা। উক্ত খোলা তালাকের সময় আমার ও আমার স্ত্রীর নিকট মৌখিক ভাবে তালাকের বাক্যগুলো উচ্চারণ না করিয়ে শুধু তালাক নামায় স্বাক্ষর গ্রহণ করা হয় আরো উল্লেখ্য যে, আমার স্ত্রীকে তার পরিবারের পক্ষ থেকে এক প্রকার জোর করে স্বাক্ষর নেওখা হয়। এখন আপনার নিকট-জানার বিষয় হলো আমরা স্বামী-স্ত্রী পুনরায় ঘর সংসার করতে পারবো কিনা? কোরআন, হাদীসে আলোকে এর একটা সামাধান চাই।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী তালাকনামায় যদি তিন তালাকের কথা উল্লেখ না থাকে, তাহলে আপনার স্ত্রীর উপর এক তালাকে বায়েন কার্যকর হয়েছে। এখন আপনারা পুনরায় ঘর-সংসার করতে চাইলে, দুইজন সাক্ষীর উপস্থিতিতে নতুনভাবে মোহর ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। যদি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে আপনি পরবর্তীতে শুধু দুই তালাকের অধিকারী থাকবেন। ভবিষ্যতে যদি কখনো দুই তালাক দিয়ে দেন তাহলে আপনাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যাবে। সুতরাং ভবিষ্যতে তালাক প্রদানের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে।
في"قاضيخان"(٧/٢٣٩) لأن قوله: خالعتك من الكنايات وفي غيره من الكنايات يقع واحدة بائنة
وفي"التاتارخانية"(٥/٥) وإذا تشاق الزوجان وخافا أن لا يقيما حدود الله تعالى فلا بأس بأن تفتدي نفسها منه بمال يخلعها وفي"الزاد" وإذا فعل ذلك وقع بالخلع تطليقة بائنة ولزمهاالمال
وفيه أيضا (٥/٦) قال علماؤنا: الخلع طلاق بائن ينتقض به عدد الطلاق
وفي" الهندية"(١/٥٤٨) وحكمه : وقوع الطلاق البائن
وفي" فتاوي دارالعلوم ديو بند"(١٠/١٨٣) سؤال: سعطاء محمد نے اپنی زوجہ مسمات جمی سے بعوض مبلغ پچاس روپیہ زر مہر کے خلع کر لیا اور مسمات کو طلاق دیدی اس صورت میں کون سی طلاق واقع ہوئی؟ جواب: اس صورت میں طلاق بائنہ مسمات جمی زوجہ عطاء محمد پر واقع ہو گئی ہے..انتهى، والله أعلم بالصواب
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ