মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ১৭৮ তারিখ: ১০/১২/২০২৫ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: মহিলা বক্তার ওয়াজ মাহফিল করা প্রসঙ্গে।

প্রশ্নের বিবরণ:

সম্মানিত মুফতি সাহেব, আমাদের এলাকায় সমাজ কল্যাণ, মহিলা মাদ্রাসা,ও নূরানী মাদ্রাসাগুলোতে মহিলা বক্তা,ও মহিলাদেরকে নিয়ে মাহফিল করছেন। এতে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন বয়সের মহিলারা আসতেছেন। যেখানে পুরুষ মানুষের সংখ্যাও অনেক বেশি দেখা যাচ্ছে। হচ্ছে নানারকম খাবারের ও কসমেটিক দোকানের ভিড়। যেখানে পর্দার প্রতি ভ্রুক্ষেপ করা হচ্ছে না। স্থানীয় দ্বীনদার ধর্মপ্রাণ মানুষ অনেকেই এটাকে ভালো চোখে দেখছেন না। তো ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই ধরনের মাহফিলের বৈধতা আছে কি না? বৈধতা থাকলে কেমন মাহফিল হওয়া উচিত জানিয়া বাধিত করবেন?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

না, ইসলামী শরীয়তে প্রশ্নোক্ত পদ্ধতিতে মহিলাদের জন্য ওয়াজ-মাহফিল করা জায়েয নেই। কেননা উক্ত পদ্ধতিতে মহিলাদের পর্দার বিধান লঙ্ঘন হয়। এছাড়াও সেখানে পর-পুরুষদের উপস্থিতি, মহিলা বক্তার ওয়াজ অডিও-ভিডিও করে প্রচার-প্রসার করা এবং মহিলা বক্তাকতৃক মাইকে আলোচনা করা যার আওয়াজ সভাস্থলসহ দূর-দূরান্তের পুরুষদের কানে পৌঁছে। এর কোনটিই শরীয়ত সমর্থন করে না। কেননা মহিলাদের সুরেলা কন্ঠও সতরের অন্তর্ভুক্ত। তাই এধরনের কর্মকান্ড থেকে সকলের বেঁচে থাকা আবশ্যক। তবে উপরোক্ত কারণগুলো থেকে বেঁচে থেকে অভিভাবকদের অনুমতিতে ঘরোয়া পরিবেশে পূর্ণ পর্দার সাথে নিরাপদ ও ফেতনামুক্ত মজলিশে অংশগ্রহণ করে মহিলারা তালিম বা ওয়াজ-নসিহত করতে পারবে।
الإحالة الشرعية على المطلوب-  قوله تعالى في سورة "الأحزاب" (اية ٣٣) وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الاولى۞  قوله تعالى في سورة "الأحزاب" (اية ٣٢) ان اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا۞  أخرج الإمام الترمذي في "سننه" (برقم الحديث ١١٧٣) عن عبد الله عن النبى صلى الله عليه وسلم قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان۞  في "الدر المختار" (١/٥٦٢) ويكره حضورهن الجماعة ولو لجمعة وعيد ووعظ مطلقا ولو عجوزا ليلا على المذهب المفتى به لفساد الزمان۞  وفی "احسن الفتاوی" (٧/٥٧) عورتوں کا گھروں سے نکلنا بہت بڑا فتنہ ہے اس لئے حضرات فقہاء کرام نے مسجد کی جماعت، جمعہ، طلب علم اور وعظ سننے کے لئے عورتوں کے نکلنے کو ناجائز قرار دیا ہے۞..انتهى، والله أعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ