আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ১৮৮
তারিখ: ০৩/১২/২০২৫ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: মহিলাদের ঈদের নামায প্রসঙ্গে।
প্রশ্নের বিবরণ:
মাননীয় মুফতী সাহেব হুজুর, আমাদের গ্রামে ঈদের দিন মহিলারা একটি বাড়িতে একত্রিত হয়ে একজন মহিলার ইমামতিতে জামাতের সাথে নামায আদায় করে। ইমাম সাহেব বিষয়টি জানার পর নিষেধ করেন। তাই এখন জামাতের সাথে নামায আদায় না করে একত্রিত হয়ে সবাই আলাদা আলাদা ঈদের নামায আদায় করে। শরীয়তের দৃষ্টিতে উক্ত বিষয়টি কিরূপ? জানালে উপকৃত হতাম।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
শরীয়তের দৃষ্টিতে মহিলাদের জন্য কোন মহিলাকে ইমাম বানিয়ে নামায আদায় করা নাজায়েয ও গহির্ত কাজ। কেননা মহিলাদের জন্য ইমাম হওয়া জায়েয নাই। এছাড়া মহিলাদের জন্য ঈদের নামায ওয়াজিবও নয়। তাই তাদের জন্য কোন বাড়িতে একত্রিত হয়ে জামাআতের সাথে অথবা পৃথক পৃথকভাবে একাকী ঈদের নামায আদায় করার কোন অনুমতি নেই।
في "الهداية" (١/١٧٦) وتجب صلوة العيد على كل من تجب عليه صلوة الجمعة
وفي أيضا (١/١٦٩) ولا تجب الجمعة على مسافر ولا امرأة ولا مريض
وفي "رد المحتار" (٢/٣٠٥) ويكره تحريما جماعة النساء ولو في التراويح
وفي أيضا (٣/٢٨) لا تجب على المرأة
وفي "المحيط البرهانى" (٢/٤٨٧) ثم إذا خرجن في العيد هل يصلين؟ روى الحسن عن أبي حنيفة رحمهما الله تعالى أنهن لا يصلين وإنما خروجهن لتكثير سواد المسلمين
وفي "الهندية" (١/٨٥) ويكره امامة المرأة للنساء في الصلوات كلها من الفرائض وانوافل
وفي "كتاب النوازل" (٥/٣٣٥) سوال: کیا فرماتے ہیں علماء دین ومفتیان شرع متین مسئلہ ذیل کے بارے میں کہ عورت عید کی نماز جماعت سے پڑھ سکتی ہے یا نہیں اگر عید کی نماز پڑ ھے گی تو عورت امام بن سکتی ہے یا نہیں؟ جواب: عید کی نماز عورتوں پر واجب نہیں ہے
وفی "اپ کے مسائل اور ان کا حل"(٢/٢٤٤) جمعہ جماعت اور عیدین کی نماز عورتوں کے ذمہ نہیں ہے...انتهى، والله أعلم بالصواب
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ