আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ২০১
তারিখ: ২৬/১২/২০২৫ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: তালাক দেওয়ার পর, রিতিমত সংসার করেই যাচ্ছে, আমাদের করনীয় কি?
প্রশ্নের বিবরণ:
সঠিক সমাধান চাই।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
স্বামী যদি কোর্টে বাস্তবেই তিন তালাক প্রদান করে থাকে তাহলে স্ত্রীর উপর তিন তালাক কার্যকর হয়েছে এবং তাদের বৈবাহিক সর্ম্পক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে গেছে। এখন তাদের এক সাথে থাকা বৈধ হচ্ছে না; বরং এর দ্বারা তাদের যিনার গুনাহ হচ্ছে। এখনই তাদের পৃথক হয়ে যেতে হবে এবং নিজের কৃতকর্মের জন্য তাদের খাঁটি মনে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তারা যদি পৃথক হয়ে না যায় তাহলে তাদের পরিবার ও গ্রামবাসীর উচিত হল তাদেরকে ভালভাবে বুঝিয়ে উভয়কে পৃথক করে দেওয়ার চেষ্টা করা । পাশাপাশি তারা যদি ঘর-সংসার করতে চায় তাহলে ইদ্দত পালনের পর শরীয়ত মোতাবেক স্ত্রী অন্যত্র বিবাহের মাধ্যমে পুনরায় ঘর-সংসার করার বিষয়টি বুঝিয়ে দেওয়া।
এতদসত্ত্বেও যদি তারা পৃথক না হয় তাহলে পরিবার-পরিজন ও মহল্লাবাসীর উচিত হল, তাদের সাথে সর্বপ্রকার চলা-ফিরা, উঠা-বসা, লেন-দেনের ব্যাপারে বয়কট করা যতক্ষণ না তারা খাঁটি তওবা করে সঠিক পথে ফিরে আসে।
الإحالة الشرعية على المطلوب
قوله تعالي في"سورةالبقرة"(٢٣٠)فان طلقها فلا تحل له من بعد حتي تنكح زوجا غيره ۞
اخرج الإمام البخاري في " الصحيح"(٥٠٦٦) و قال الليث عن نافع كان ابن عمر رضي الله عنهما إذا سئل عمن طلق ثلاثا قال لو طلقت مرة او مرتين فإن النبي عليه السلام امرني بهذا فإن طلقها ثلاثا حرمت حتي تنكح زوجا غيره""۞
وفي"الهداية"(٢/٣٩٩)ان كان الطلاق ثلاثا في الحرة اوثنتين في الامة لم تحل له حتي تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها ۞
في"الاشباه و النظائر"(١\٣٧٦زكريا) لو قال لزوجته : انت طالق‘طالق‘طالق‘طلقت ثلثا---
في"الهندية"(١\٣٥٥) وإذا قال لامرأته أنت طالق وطالق ولم يعلقه بالشرط إن كانت مدخولة طلقت ثلاث-انتهي و الله تعالي اعلم بالصواب۞
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ