মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ২০৯ তারিখ: ০৫/০১/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: বিয়ে

প্রশ্নের বিবরণ:

হুজুর আমার একটা প্রশ্নের উত্তর জানার ছিল। আমাদের এলাকায় একজনের বিয়ে অনুষ্ঠান করে হয়েছে বিয়ে পড়ানোর আগে মেয়ের অনুমতি নেওয়ার জন্য বাবা এবং খালু তার কাছে গিয়েছে। গিয়ে তাকে বলেছে যে অমুকের ছেলে অমুক এত টাকা মহরে তোমাকে বিয়ে করতে এসছে তুমি কি রাজী আছো? সে বলেছে যে আলহামদুলিল্লাহ আর কিছু বলে নাই। এরপর তার বাবা এসে হুজুর কে বলেছে যে মেয়ে রাজি এরপর হুজুর বিয়ে পড়িয়ে দিয়েছে। এখন জানার বিষয় হল মেয়ে প্রস্তাব শুনে শুধু আলহামদুলিল্লাহ বলেছে এর দ্বারা কি বিয়ে হয়ে যাবে? নাকি বাবা বলেছে যার কারণে বিয়ে হয়ে যাবে? এই বিয়ে হয়েছে কি না এটা একটা জানার ছিল। জানালে খুব উপকৃত হতাম। জাযাকুমুল্লাহ

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী পিতা কতৃক মেয়েকে বিবাহের কথা বলা এবং তার জবাব মেয়ের আলহামদুলিল্লাহ বলা বিবাহের ইজাব বা কবুল নয়। বরং আর বিবাহের ইযিন বা অনুমতির জন্য মেয়ের পক্ষ থেকে যে কোন ভাবে সম্মতি প্রকাশই যথেষ্ট। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলার দ্বারা মেয়ের ইযিন বা সম্মতি প্রদান কার্যকর হয়েছে। পরবর্তীতে বাবা বিবাহের মজলিশে এসে মেয়ের সম্মতির বিষয়টি জানিয়ে দেওয়ার পর ইমাম সাহেব যদি সঠিক ভাবে ইজাব-কবুল সম্পন্ন করে থাকেন তাহলে বিবাহটি শুদ্ধ হয়েছে।
 أخرج الإمام مسلم في"صحيحه"(١٤١٩) حدثنا أبو هريرة؛ أن رسول الله صلى الله عليه وسلم قال:"لا تنكح الأيم حتى تستأمر. ولا تنكح البكر حتى تستأذن" قالوا: يا رسول الله! وكيف إذنها؟ قال " أن تسكت".  في"الدر المختار"(٣\٥٨) (ولا تجبر البالغة البكر على النكاح) لانقطاع الولاية بالبلوغ (فإن استأذنها هو) أي الولي وهو السنة(أو وكيله أو رسوله أو زوجها) وليها وأخبرها رسوله أو الفضولي عدل (فسكتت) عن رده مختارة (أو ضحكت غير مستهزئة أو تبسمت أو بكت بلا صوت) فلو بصوت لم يكن إذنا ولا ردا حتى لو رضيت بعده انعقد سراج وغيره، فما في الوقاية والملتقى فيه نظر (فهو إذن)۞  في"المحيط الرضوي"(٣\٤٠) و السنة أن تستامر من البكر وليه قبل النكاح بأن يقول إن فلانا يخطبك او يذكرك فسكتت فهو رضاء۞  في"احسن الفتاوي"(٥\٣٦) سوال: ولی نے لڑکی سے استیذان نکاح کیا لڑکی نے فورا انکار کرنے بجاۓ پانچ منٹ بعد انکار کر دیا تو کیا یہ انکار صحیح ہے یا نہیں؟ الجواب: اگر استیذان کے بعد فورا انکار نہیں کیا بلا عذر ایک لمحہ بھی خاموش رہی تو لڑکی کی طرف سے ولی کی توکیل ثابت ہوگی--انتهي و الله تعالي اعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ