মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ২১১ তারিখ: ০৯/১২/২০২৫ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: কেনায়া সংক্রান্ত

প্রশ্নের বিবরণ:

আমি একজন ভার্সিটির ছাত্র। ৫ বছর আগে বিয়ে করেছি। বর্তমানে দুজনই ইসলাম প্রাকটিস করার চেষ্টা করছি। তো শুরুর দিকে মাঝে মধ্যে পারিবারিক ঝগড়া ও মনমালিন্য হতো স্ত্রীর সাথে। ঝগড়ার সময় প্রাই রাগের বসে আমার স্ত্রী আমাকে বলতো ছেড়ে দাও বা তালাক দেও। কিন্তু আমি জানতাম এই কথা আমি মূখেও উচ্চারণ করলে সব শেষ হয়ে যাবে। তাই একবারের জন্যও মুখে এই শব্দ কোনোদিন বলি নি। উল্টো ঝগড়া লাগলে আমি বলতাম আমি কখনোই ঐ জিনিস দিবোনা আর এই শব্দটা কখনো আমার সামনে উচ্চারণ ও করবা না। কিন্তু তখন সম্ভবত কিনায়া সম্পর্কে জানতামই না। প্রায় ১-২ বছর পূর্বের ঘটনা। তাই পুরোটাই বিস্তারিত মনে নেই তবে ইদানিং সেই বিষয়ে নিয়ে খুব পেরেশানির মধ্যে আছি। আমার স্ত্রীর সাথে ঝগড়া হলে সে তাই বলতো তালাকের কথা। উল্টো তখন আমি এই শব্দটা একদম পছন্দ করি না। আমি মরে গেলেও এই কথাটি মুখে উচ্চারণ করব না আর তুমি যে জিনিসটা চাও এটা দিব না। কিন্তু প্রায় এক থেকে দুই বছর আগে ঝগড়ার মধ্যে আমি তাকে জিজ্ঞেস করি তুমি কি চাও, সে খুব সম্ভবত ছেড়ে দেওয়া অথবা তালাক দিয়ে সম্পর্কিত কিছু একটা বলেছিল পরিষ্কারভাবে মনে নেই। আমি বলেছিলাম ঠিক আছে তুমি যা চাও তাই হবে। ( তবে সেই মুহূর্তে নিয়ত কি ছিল তা আমার পরিপূর্ণ মনে নেই নিয়ত নিয়ে এখন সন্দেহ হচ্ছে) একবার মনে হলো হচ্ছে তাকে শান্ত করতে ও বিষয়টা বাসায় জানালে বাসার লোক তাকে বুঝাবে বা কিছুদিন একটু বাবার বাড়িতে থাকলে বন্ধনটা মজবুত হবে। আবার এক সময় মনে হচ্ছে অন্যরকম, হয়তো নিয়ত ছিলো। অনেক আগের ঘটনা হ‌ওয়ায় আমি পুরোপুরি মনেও করতে পারছি না। প্রচন্ড মানসিক অশান্তিতে আছি।এই ঘটনার কয়েকদিন পরেই সব স্বাভাবিক হয়েছিল বরাবরের মতো। এখন যখনই আমলের চেষ্টা করছি , মন ঐ ঘটনা মনে করায় বলতেছে একটাও হয়তো আল্লাহ কবুল করবেন না। ইসতেগফার করার চেষ্টা করলে মনে হচ্ছে প্রতিনিয়ত পাপ করতেছো আল্লাহ মাফ করবে ?? প্রচন্ড এক অস্থিরতা কাজ করছে মনের ভেতর যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মন খালি বলতেছে যদি ওটা হয়ে যায় তাহলে প্রতিদিন তোর খাতায় পাপ লেখা হচ্ছে। কখনো মনে হচ্ছে নিয়ত ছিলো না আবার কখনো মনে হচ্ছে নিয়ত ছিলো।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্ত্রীর কথার উত্তরে আপনার কথা “তুমি যা চাও তাই হবে” উক্ত বাক্যটি ভবিষ্যৎ কালবাচক অর্থকেও ধারণ করে।আর ভবিষ্যৎ কালবাচক শব্দ দ্বারা তালাক কার্যকর হয় না। এছাড়া ঘটনাটির পরিপূর্ণ বিবরণ ও নিয়তের বিষয়টি মনে নেই। এর কারণেও কোন তালাক কার্যকর হবে না। কেননা সন্দেহজনক ও মনে না থাকা কথার উপর ভিত্তি করে তালাক কার্যকর হয় না।
 أخرج الإمام ابن ماجه في سننه (١/١٤٧) عن أبي ذر الغفاري قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز عن أمتي الخطا والنسيان وما استكرهوا عليه۞  وفي "البحر الرائق"(٣/٥٤٥) قيد بالاختيار لأنه لو قال طلقي نفسك فقالت أنا أطلق لا يقع۞  وفي "الهندية"(١/٤٥٢) لو قال بالعربية أطلق لا يكون طلاقا۞  و قي "قتاوى دار العلوم زکریا"(٤/٤٤) طلاق کی باب میں خالص استقبال کے الفاظ سے طلاق دینے سے طلاق واقع نہیں ہوتی۞  وفي "كتاب النوازل"(٩/١٨٦) شریعت میں محض شکوک و شبہات کا کوئی اعتبار نہیں ہے لہذا شک کی بنا پر کوئی طلاق نہ ہوگی۞ انتهى، والله أعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ