মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ২১২ তারিখ: ০৮/১২/২০২৫ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: ওয়াকফ কৃত মাসজিদে মাদ্রাসা নির্মাণ প্রসঙ্গে।

প্রশ্নের বিবরণ:

জনাব মুফতি সাহেব আমাদের এলাকায় মাসজিদের জন্য ওয়াকফকৃত ভূমিতে নির্মিত মাসজিদের দ্বিতীয় তলায় এলাকার কিছু লোক একটা মাদ্রাসা নির্মাণ করতে চাচ্ছে। অথচ এই মাসজিদের আনুমানিক ৩০০ মিটারের মধ্যে মাদ্রাসার জন্য ওয়াকফ করা ভূমিতে একটা বহুতল বিশিষ্ট প্রতিষ্ঠিত কওমী মাদ্রাসা বিদ্যমান আছে। এই মহল্লার সকল ছেলে মেয়ে সেই মাদ্রাসায় দীর্ঘদিন যাবত দ্বীনি শিক্ষা অর্জন করে আসছে। মাদ্রাসায় পর্যাপ্ত স্থান ও আছে। এমন নয় যে মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের স্থান সংকুলান হয় না। এমত অবস্থায় আমার জানার বিষয় হলো এক, এ অবস্থায় মাসজিদের জন্য ওয়াকফ কৃত ভূমিতে নির্মাণ কৃত মাসজিদের ওপরে মাদ্রাসা নির্মাণ করা জায়েজ হবে কি না? দুই, সল্প দূরত্বে ওয়াকফ কৃত প্রতিষ্ঠিত মাদ্রাসা থাকা অবস্থায় মাসজিদের জমিতে মাদরাসা নির্মাণ করা জায়েজ হবে কি না? অনুগ্রহ করে দলিল সহ জানালে উপকৃত হবো।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

১। না, মসজিদের জন্য ওয়াকফকৃত ভূমিতে নিমার্ণকৃত মসজিদের উপরে মাদরাসা নিমার্ণ করা জায়েয নেই। কেননা নিমার্ণকৃত মসজিদের নিচ থেকে আকাশ পর্যন্ত মসজিদ হিসেবেই গণ্য। আর মসজিদের কোন অংশকে মাদরাসায় রুপান্তরিত করা জায়েয নেই। ২। মসজিদের জায়গায় স্থায়ীভাবে মাদরাসা নিমার্ণ করা জায়েয নেই। তবে বাস্তবেই যদি প্রয়োজন থাকে তাহলে মসজিদের অধিনে অস্থায়ীভাবে মক্তব বা মাদরাসা চালু করার সুযোগ রয়েছে। মসজিদ কতৃপক্ষ কখনো চাইলে মসজিদ সম্প্রসারণ অথবা মসজিদের কোন কাজের জন্য উক্ত মাদরাসাটি বন্ধ করে দিতে পারবে।
 في "الدر المختار" (٦/٦٤٩) شرط الواقف كنص الشارع: أي في المفهوم والدلالة ووجوب العمل به۞  وفي 'الشامي" (٦/٦٦٥) مراعاة غرض الواقفين واجبة۞  في "الدرالمختار" (٦/٥٣٩) فإذا تم ولزم لا يملك ولايملك ولايعار ولايرهن. قوله لايملك أى لايكون مملوكا لصاحبه ولايملك أى لايقبل التمليك لغيره بالبيع ونحوه لاستحالة تمليك الخارج عن ملكه ولايعاد ولا يرهن لاقتضائهما الملك۞  وفي "رحیمیہ"(٩/١٦٢)جب ایک بار مسجد بن گئی اور ابتدائی تعمیر کے وقت نیچے دکان اور اوپر کے حصہ میں کمرے شامل نہ ہوں تو مسجد کے اوپر کا حصہ اسمان تک اور نیچے کا حصہ تحت الثری تک مسجد کے تابع اور اسی کے حکم میں ہو چکا ۞  وفي "کفایۃ المفتی"(٧/٣٢)تکمیل کے بعد اس پر امام کے لیئے سکونتی مکان یا مدرسے کے لیئے درسگاہ نہیں بن سکتی کہ اس صورت میں جہت بدل جاتی ہے ،اور مسجد کی غیر مسجد کی طرف تحویل لازم اتی ہے۞  وفي "رحیمیہ"(٩/١٦٢)مسجد کی وقف زمین مصالح مسجد کے لئے وقف ہے لہذا مسجد ہی کی مفاد میں وہ زمین استعمال ہونا چاہئیے اس زمین پر مدرسہ تعمیر کرنا درست نہیں ہے صورت مسؤلہ میں ارباب مدرسہ نے مدرسہ کی عمارت تعمیر کر لی ہے تو ذمہ داران مسجد اتنی رقم ارباب مدرسہ کو ادا کر کے وہ عمارت مسجد کی تحویل میں لے لیں اور اس کے بعد ذمہ داران مدرسہ اس عمارت کا مسجد کو کرایہ ادا کرتے رہیں اب اہل مدرسہ اس عمارت کے کرایہ دار ہوں گے زمین اور عمارت مسجد کی ملک شمار ہوگی۞ انتهى، والله أعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ