আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ২১৩
তারিখ: ০৭/১২/২০২৫ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: মাযুর ব্যক্তির গোসল প্রসঙ্গে।
প্রশ্নের বিবরণ:
মাননীয় মুফতী সাহেব হুজুর, জনৈক ব্যক্তি নিজের শহর ছেড়ে অন্য শহরে বসবাস করে। কোন কারণে যদি নিজ শহরের বাড়িতে আসে আর ফরজ গোসলের প্রয়োজন দেখা দেয়, যদি গোসল করে তাহলেই সমস্যা হয়। মোাট কথা নতুন পানি ব্যবহার করলেই সমস্যা হয়। এমনকি অসুস্থতা এতোটাই বেড়ে যায় যে এন্টিবায়োটিক খেতে হয়। এখন জানার বিষয় হলো উক্ত ব্যক্তির জন্য করণীয় কি? সেই ব্যক্তি কিভাবে নামায আদায় করবে?
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী বাস্তবেই যদি ঐ ব্যক্তির নতুন পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধি হয় তাহলে সে পানি গরম করে অযু গোসল করবে। তাতেও যদি সমস্যা হয় তাহলে সে তায়ামুম্ম করে নামায আদায় করবে।
আর তায়ামুম্ম করার পদ্ধতি হল, পবিত্রতা অর্জনের নিয়তে প্রথমে পবিত্র মাটিতে হাত মারবে। তারপর হাত দুটো ঝেড়ে মুখমন্ডল মাসাহ করবে। এরপর আবারো পবিত্র মাটিতে হাত মেরে উভয় হাতের কনুইসহ মাসাহ করবে।
في "الهداية" (١/٤٩) ولو خاف الجنب ان اغتسل ان يقتله البرد او يمرضه يتيمم بالصعيد وهذا اذا كان خارج المصر لما بينا ولو كان في المصر فكذلك عند ابي حنيفة خلافا لهما هما يقولان ان تحقق هذه الحالة نادر في المصر فلا يعتبر وله ان العجز ثابت حقيقة فلا بدمن اعتباره۞
وفي "در المختار"(١/٢٣٣)اي يزيد في ذاته وقوله اويمتد اي يطول زمنه وكذا لو كان صحيحا خاف حدوث مرض كما في القهستاني وهو معلوم من قوله المصنف او برد قوله بغلبة ظن اي عن امارة او تجربة ۞
وفی "دارالعلوم دیوبند" (١/٣٣٨)حکم شرعی ایسی صورت میں یہ ہے کہ اگر گرم پانی سے غسل کرنا مضر نہ ہو تو گرم پانی سے غسل کر کے صبح کی نماز وقت پر ادا کی جائے اور اگر گرم پانی سے بھی خوف مرض بہ گمان غالب ہو یا گرم پانی میسر نہ ہو تو تیمم کر کے صبح کی نماز وقت پر پڑھیں۞
وفی "احسن الفتاوی "(٢/٥٦) وفی "خیر الفتاوی "(٢/١١٩) وفی "امداد الفتاوی قدیم "(١/٧٣) انتهى، والله أعلم بالصواب۞
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ