আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ২২০
তারিখ: ১৫/১২/২০২৫ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: সফর
প্রশ্নের বিবরণ:
একজন ব্যক্তি ৪০ দিন এক খানকাতে ছিল। সে মুকিম না মুসাফির? ১৫ দিনের জামাত একই গ্রামের ৫ মসজিদে হলে কি হবে? সংযুক্ত দুই গ্রামে ১৫ দিন কাটালে কি হবে? ইউনিয়নে ৪০ দিন কাটালে কি হবে? আর শহর হিসাবে পৌরসভা বা সিটি করপোরেশন এ চিল্লা বা ১৫ দিনের অধিক হলে কি হবে? হজ্জ্বের সফরে মক্কা হতে মিনা আরাফা মুজদালিফা, মিনা মক্কাতে ১৫ দিনের বেশি হলে কি হবে?
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
কোন ব্যক্তি যদি নির্দিষ্ট কোন খানকাতে ৪০ দিন অবস্থান করে, তাহলে সে মুকিম হিসেবে গণ্য হবে।
আর কেউ যদি সফরসম দূরত্বে অবস্থিত একই গ্রাম বা একই শহরের বিভিন্ন মসজিদে লাগাতার ১৫ দিন বা তার বেশি থাকার নিয়ত করে তাহলে সে মুকিম হবে । তবে একই গ্রাম বা একই শহর না হয়ে একাধিক গ্রাম বা শহর হয় তাহলে সে মুসাফির হবে। সুতরাং ১৫ দিনের জামাত একই গ্রামের পাঁচ মসজিদে হলে তারা মুকিম হবে।
সংযুক্ত দুই গ্রামে ১৫ দিন কাটালে তারা মুসাফির হবে। এক ইউনিয়নের একাধিক গ্রামের বিভিন্ন মসজিদে ৪০ দিন কাটালে তারা মুসাফিরই থাকবে। নির্দিষ্ট পৌরসভা বা নির্দিষ্ট সিটি করপারেশনে চিল্লা বা ১৫ দিনের অধিক থাকলে তারা মুকিম হবে। হজ্বের সফরের ক্ষেত্রে মিনা,আরাফা ও মুযদালিফা এগুলো ভিন্ন ভিন্ন স্থান হলেও বর্তমানে মক্কা শহরের সাথে সংযুক্ত। তাই কোন ব্যক্তি যদি হজ্বের সফরে ঐ সমস্ত স্থানে ১৫ দিন বা এর চেয়ে বেশি দিন অবস্থানের নিয়ত করে তাহলে সে মুকিম হবে।
الإحالة الشرعية على المطلوب-
في"بدائع الصنائع"(١/٩٨) إذا نوى المسافر الاقامة خمسة عشر يوما في موضعين فإن كان مصرا واحدا أو قرية واحدة صار مقيما لأنهما متحدان حكما... وإن كان مصرين لا يصير مقيما ۞
وفي"الدرالمختار"(٢/٧٢٢) من خرج من عمارة موضع اقامته قاصدا مسيرة ثلاثة ايام ولياليها.... صلى الفرض الرباعي ركعتين حتى يدخل موضع مقامه أو ينوي نصف شهر فيقصر إن نوى أقل منه أي نصف شهر۞
وفي"عباد الرحمان"(٣/٤٦) واضح رہے کہ کسی ایک شہر میں ١٥ یا زیادہ ایام کی اقامت کی نیت کرنے سے مسافر آدمی مقیم ہو جاتا ہے۞
وفيه أئضا"(٣/٤٧) واضح رہے کہ مسافر جب کسی ایک آبادی میں ١٥ دن یا اس سے زیادہ رہنے کی نیت کرے تو وہ مقیم شمار ہوگا اور اس کے ذمہ نماز کا پورا پڑھنا ضروری ہے لیکن ایک آبادی میں رہنے کی نیت اگر نہ ہو تو بدستور مسافر ہی شمار ہوگا اور اس کے ذمہ نمازوں کا قصر کرنا ہے۞
وفي"كتاب النوازل"(٥/٤٠٥) سوال: ہندستان اور یوپی سے یا دنیا کے کسی کونے سے حج بیت اللہ کے لیے جانا کیا راستہ میں یا مدینہ میں یا مکہ،مینہ،عرفات اور مزدلفہ میں یعنی کس کسی جگہ کہاں کہاں قصر پڑھی جائے گی؟جواب: ہندستان یا دور دراز سے حج کو جانے والے حضرات دوران سفر مسلسل نمازیں قصر ادا کریں گے البتہ اگر کسی جگہ دوران سفر پندرہ دن یا اس سے زیادہ قیام کا ارادہ ہو تو پوری نماز ادا کریں گے،اور آج کل چونکہ منی اور مزدلفہ سفر کے معاملہ میں مکہ معظمہ شہر کے ساتھ ملحق ہو گئی ہیں اس لیے جو حاجی حج سے قبل مکہ معظمہ پہنچے اور حج کے بعد اس کی واپسی تک پندرہ دن ہو رہے ہوں تو وہ بھی پوری نماز پڑھے گ..انتهى، والله أعلم بالصواب
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ