আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ২২৪
তারিখ: ১৫/১২/২০২৫ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: প্লাস্টিক টুপি পরিধান করার প্রসঙ্গে
প্রশ্নের বিবরণ:
বর্তমান সমাজেবর্তমানে অনেক মসজিদে প্লাস্টিকের তৈরি টুপি ব্যবহার করতে দেখা যায়। কেউ কেউ বলে থাকেন, এই ধরনের টুপি পরে নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হয় না অথবা সুন্নত আদায় হয় না। এ বিষয়ে স্পষ্টভাবে জানতে চাই— ১) প্লাস্টিকের টুপি পরিধান করে নামাজ পড়লে নামাজ সহিহ হবে কি? ২) প্লাস্টিকের টুপি পরলে কি সুন্নত আদায় হবে, নাকি তা সুন্নতের পরিপন্থী? ৩) এমন টুপি ব্যবহারে নামাজের কোনো শরঈ সমস্যা বা অপছন্দনীয় দিক (করাহাত) আছে কি না? এ বিষয়ে কুরআন-হাদীস ও ফিকহের আলোকে বিস্তারিত ব্যাখ্যা কামনা করছি।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
প্লাস্টিকের টুপি পরিধান করে নামায আদায় করলেও নামায সহীহ হবে । তবে এ ধরণের টুপি পরিধান করার দ্বারা সুন্নত আদায় হবে না ।
আর লোক সমাজে যেহেতু এ ধরণের টুপি পরিধান করে চলাফেরা করাকে হালকা বা তুচ্ছ দৃষ্টিতে দেখা হয়, তাই এ ধরণের টুপি পরে নামায পড়া মাকরূহে তানযীহী।
الإحالة الشرعية على المطلوب-
في"الدر المختار"(٢/٤٠٧) وكره سدل ثوبه وصلاته في ثياب بذلة۞
وفي"رد المختار"(٢/٤٠٧) (وصلاته في ثياب بذلة) والظاهر أن الكراهة تنزيهية۞
وفي"كتاب النوازل"(٤/١٦٥) پلا سڑک کی ٹوپیاں لوگوں کے پسندیدہ لباس میں شامل نہیں ہے اسی بنا پر باعزت مجامع میں ان کو اوڑھ کر جانا کوئی گوارہ نہیں کرتا لہذا ایسا ناپسندیدہ طریقہ اختیار کر کے نماز پڑھنا مکروہ ہے
وفي"أحسن الفتاوى"(٣/٤٣٧) جو لباس پہن کر انسان کسی مجلس میں جانے سے شرماتا ہو ایسے لبس میں نماز پڑھنا مکروہ تنزیہی ہے
وفي"كتاب النوازل"(٥/٣٧١) جس کسی ٹو پی کو علماء و صلحاء نے پسند کیا ہو اور اس میں اغیار کی ٹوپیوں کی علامت اور شناخت نہ ہو تو اس کے استعمال سے سنت ادا ہو جائے گی..انتهى، والله أعلم بالصواب
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ