মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ২৩৪ তারিখ: ১৪/১২/২০২৫ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: ডাক্তারে সামনে তালাক বলা

প্রশ্নের বিবরণ:

আসসালামু আলাইকুম হুজুর। বিগত তিন চার মাস থেকে প্রচন্ড ওয়াসওয়াসায় ভুগছি। আপনার কাছে অনেক গুলো ফতোয়া নিয়েছি। কিন্তু কোনও ভাবেই মাথা থেকে এই সমস্যা দূর করতে পারছি না। তাই মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই। ওনাকে ঘটনা খুলে বলি। উনার আর আমার কথপোকথন: ডাক্তার: 'আপনি তালাক বলেন। (আমার ভয় দূর করার জন্য)' আমি : 'এই শব্দ আমি উচ্চারন করতে পারবো না বলি'। ডাক্তার: 'আপনি বলেন স্যার আমাকে তালাক বলতে বললেন।'' আমি : 'স্যার আমাকে তালাক বলতে বললো।'' ডাক্তার: 'কি কিছু হলো?'। আমি: 'না। আমি তো আমার স্ত্রীকে উদ্দেশ্যে করে কিছু বলি নাই। ' ডাক্তার: 'এভাবে আপনার ভয় দূর করতে হবে।'' ঐখানে আমার স্ত্রী উপস্থিত ছিলো না। তাকে নিসবত করেও কিছু বলি নাই। সব কথাই ডাক্তারকে উদ্দ্যেশ্য করে বলি। পরবর্তীতে বাসায় এসে উক্ত ঘটনা স্ত্রীকে বলি। এতে কি কোন সমস্যা হবে। তাড়াতাড়ি জানালে উপকৃত হতাম। আর কোনও ভাবেই এই চিন্তা থেকে বের হতে পারছি না।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত বিবরণ যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার স্ত্রী উপর কোন তালাক কার্যকর হয়নি। অতএব এ বিষয় নিয়ে আপনার পেরেশান হওয়ার কোন কারণ নাই। উল্লেখ্য, এ রোগে থেকে পরিত্রানের সহজ পন্থা হল এ ধরণের কথার প্রতি ভ্রুক্ষেপ না করা, যা বলেছেন সেটা নিয়ে পুনরায় না ভাবা; বরং সেটিকে এড়িয়ে চলা। ঐ কথাগুলো মাথায় আসা মাত্র অন্য বিষয় নিয়ে ভাবা। কেননা, এগুলো নিয়ে যত বেশি চিন্তা ভাবনা করবেন তত ওয়াসওয়াসা বাড়বে।
الإحالة الشرعية على المطلوب  أخرج الإمام ابن ماجه في" سننه" برقم(٢٠٤٥) عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم" إن الله وضع على امتي الخطا والنسيان".  في البدائع الصنائع (٣\١٢٦قديم) ثم الشك الزوج لا يخلو إما إن وقع في اصل التطليق أطلقها ام لا ..... فإن وقع في اصل التطليق لا يحكم بوقوعه لما ذكرنا  في "الاشباه و النظائر"(١٠٠) اليقين لا يزول بالشك  وفي "حاشية الطحطاوي"(٢١٩) حتى لو أجرئ الطلاق على قلبه وحرك لسانه من غير تلفظ يسمع لا يقع وإن صحح الحروف.  وفي "كتاب النوازل"(٩/٢٨٦) اپ مسئلہ یہ ہے کہ محض اس وہم و خیال اور شک کی وجہ سے شریعت مطہرہ کی روشنی میں نکاح کرنے اور نہ کرنے میں اسی طرح نکاح ہونے کی بعد طلاق واقع ہونے یا نہ ہونے کے بارے میں کیا حکم ہے؟ جواب :شریعت میں محض شکوک اور شبہات کا کوئی اعتبار نہیں ہے لہذا محض شک کی بناء پر کوئی طلاق نہ ہوگی.---------------------------------------------انتهى، والله أعلم بالصواب.

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ