মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ২৩৫ তারিখ: ১৯/১২/২০২৫ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাকের মাসালা

প্রশ্নের বিবরণ:

আসসালামু আলাইকুম। বিগত ৭ দিন যাবত ১/স্বামীর তালাকের মাসালা পড়াতে ভিতরে ভিতরে নানান চিন্তা আসে। স্বামী-স্ত্রী দুই জায়গায় থাকে। তালাকের ব্যাপারে চিন্তা করতে করতে সেগুলো মনে উদিত হয়। তখন, উদিত তালাকের বিষয়গুলো স্বামী নিজে নিজে মুখের ভিতরে চিন্তা করে কি উদিত হয়েছে। এমন, অবস্থায় স্বামী যদি চিন্তার বিষয় টি নিজের মুখে উচ্চারণ করে ফেলে যে তোমাকে তালাক দিলাম ( স্ত্রীকে উদ্দেশ্য বা সম্বোধন না করে) সেক্ষেত্রে তা পতিত হবে কি? দীর্ঘদিন যাবত এসব আজেবাজে চিন্তায় নিমগ্ন। ২/তারপর, যদি স্বামী তালাক দেওয়ার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হতে পারে যেমন উচ্চারণটা অস্পষ্ট এবং আসলেই বলেছে কি বলেনি এমন ভিতরে ভিতরে সন্দেহ হলে তার বিধান কি? ৩/স্বামী -স্ত্রী দুই জায়গায় থাকাতে , স্ত্রীর অনুপস্থিতিতে স্বামী যদি, আমার স্ত্রীকে না বলে এবং স্ত্রীকে উদ্দেশ্য না করে, শুধু বলে তোমাকে তালাক দিলাম।(বলাটা যদি মনে মনে উদিত বিষয় হয়) সেক্ষেত্রে তা পতিত হবে কি? ৪/ তালাকের মাসালা লিখতে গিয়ে তালাক পতিত হবে কি? ৫/ তালাক শব্দের উচ্চারণ নিজ কানে যদি না শুনে সেক্ষেত্রে তালাক পতিত হবে কি? ৬/ স্ত্রী এক জায়গায় স্বামী আরেক জায়গায় সেক্ষেত্রে কিভাবে তালাক দিলে তা পতিত হবে? এটা বিস্তারিত বললে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ইনশাআল্লাহ।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

(১-৪) প্রশ্নোক্ত বিবরণ যদি সঠিক হয়ে থাকে তাহলে ১নং,২নং,৩নং,৪নং প্রশ্নের বক্তব্য দ্বারা স্ত্রীর উপর কোন তালাক কর্যকর হয়নি। কেননা, স্ত্রীকে নিসবত বা উদ্দেশ্য না করে তালাক শব্দ বললে তালাক হয় না। এরকমভাবে অস্পষ্ট উচ্চারণে বা সন্দেহ হলে অথবা মাসআলা জানার জন্য ঘটনা বললে বা লিখলেও তালাক হয় না। (৫) অনেক উলামায়ে কেরামের মতে তালাকের শব্দ যদি জিহ্বা নাড়িয়ে উচ্চারণ করে তাহলেও তালাক কার্যকর হয়ে যাবে। উচ্চরণকারী যদিও তা না শোনে। (৬) স্বামী যদি স্ত্রীকে নিসবত ও উদ্দেশ্য করে বলে,“আমি তোমাকে তালাক দিলাম।” তাহলেই স্ত্রীর উপর তালাক কার্যকর হয়ে যাবে। চাই স্ত্রী উপস্থিত থাকুক বা না থাকুক। অন্য কেউ শুনুক বা না শুনুক।
 في البدائع الصنائع (٣\١٢٦قديم) ثم الشك الزوج لا يخلو إما إن وقع في اصل التطليق أطلقها ام لا ..... فإن وقع في اصل التطليق لا يحكم بوقوعه لما ذكرنا۞  في "الاشباه و النظائر"(١٠٠) اليقين لا يزول بالشك۞  وفي "حاشية الطحطاوي"(٢١٩) حتى لو أجرئ الطلاق على قلبه وحرك لسانه من غير تلفظ يسمع لا يقع وإن صحح الحروف.۞  في "الهداية" (١\٣٣٩) ‌ثم ‌المخافتة أن يسمع نفسه والجهر أن يسمع غيره، وهذا عند الفقيه أبي جعفر الهندواني رحمه الله لأن مجرد حركة اللسان لا يسمى قراءة بدون الصوت.وقال الكرخي: أدنى الجهر أن يسمع نفسه، وأدنى المخافتة تصحيح الحروف لأن القراءة فعل اللسان دون الصماخ.۞  في"الدرالمختار"(٣\٢٢٦) كتاب الطلاق(هو رفع قيد النكاح في الحال)بالبائن (أوالمآل)بالرجعي (بلفظ مخصوص)هو ما اشتمل على الطلاق.۞  وفي "كتاب النوازل"(٩/٢٨٦) جواب :شریعت میں محض شکوک اور شبہات کا کوئی اعتبار نہیں ہے لہذا محض شک کی بناء پر کوئی طلاق نہ ہوگی-انتهي و الله تعالي اعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ