আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ২৩৯
তারিখ: ২৩/১২/২০২৫ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: বিয়ে
প্রশ্নের বিবরণ:
বিয়ের সুন্নত বা আদব সমূহ, বর্তমানে মোহরে ফাতেমী কত। মেহেরবানি করে দ্রুততম সময়ে জানিয়েন।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
মাসনুন বিবাহ: সাদাসিধে অনাড়ম্বর হবে যা অপচয়, অপব্যয়,বেপর্দা ও বিজাতীয় সংস্কৃতি,গান বাদ্য,ভিডিও-অডিও মুক্ত হবে।
* পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দ্বীনদারীকে প্রাধান্য দেওয়া। কেননা কোন মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করা হয়।(১) মেয়ের অর্থ সম্পদ (২) তার বংশ (৩) তার সৌন্দর্য (৪) তার দ্বীনদারী। এ চারটি বিষয়ের মধ্যে হাদীসে দ্বীনদারীকে প্রাধান্য দিতে বলা হয়েছে।
* আর বিবাহের পূর্বে মেয়েকে একনজর দেখে নেওয়া।
* সামর্থানুযায়ী মোহর ধার্য করা। সামর্থের অধিক মোহরানা শর্ত না করা। অর্থাৎ বিবাহে মোহর এ পরিমাণ নির্ধারণ করা যাতে স্বামী ঋণ নেওয়া ব্যতীত সহজেই তা আদায় করতে পারে এবং মেয়ে পক্ষও তার উপর সন্তুষ্টি থাকে।
* বিবাহ করার মুস্তাহাব সময়: শাওয়াল মাসে বিবাহ করা মুস্তাহাব। কেননা তিরমিযী শরীফে হযরত আয়েশা (রা) সূত্রে র্বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসে বিবাহ করেন। (তিরমিযী শরীফ, হাদীস নং ১০৯৩) তবে অন্য যে কোন মাসেও বিবাহ করা জায়েয। বিবাহ করার উত্তম দিন হল, জুমার দিন এবং উত্তম স্থান হল, মসজিদ।
* বিবাহের মজলিসে র্সবনম্নি দুজন আকেল বালেগ মুসলমান পুরুষ সাক্ষী থাকা জরুরী। বিবাহে প্রথমে খুতবা পাঠ করবে এরপরে ইজাব কবুল করবে এটিই মুস্তাহাব তরীকা। আর বিবাহের র্পূবে মেয়ের শরয়ী ওলী থেকে বিবাহের অনুমতি নিবে। ইজাব কবুলের পরে ঐ অনুষ্ঠানে উপস্থিত লোকদের মাঝে কোন মিষ্টান্ন দ্রব্য যেমন: খেজুর ইত্যাদি বন্টন করে দিবে।
* ওলীমা: বিবাহের পরের দিন (র্অথাৎ বাসর করার পর) বরের পক্ষ থেকে ওলীমা করা সুন্নত। তবে র্বতমান সময়ে ওলীমার নামে মানুষের সুনাম সুখ্যাতি কুঁড়ানো এবং নিজের প্রভাব প্রতিপত্তির উদ্দেশ্য না থাকতে হবে এবং প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ব্যয় থেকে বেঁচে থাকতে হবে।
উল্লেখ্য, ছেলের পক্ষ থেকে যৌতুক চাওয়া ও নেওয়া নাজায়েয। অনুরুপ ছেলের পরিবারের পক্ষ থেকে কোন কিছু দাবি করা বা সামাজিক চাপ সৃষ্টি করে কোন কিছু আদায় করাও নাজায়েয।
* মোহরে ফাতেমি হল, চারশত আশি দিরহাম। অর্থাৎ ১৩১.২৫ তোলা রূপা। মেট্টিক হিসাবে ১.৫৩০৯কিলোগ্রাম। নওগাঁ জেলায় আজ ১৬/১২/২০২৫ইং ২২ ক্যারেট রূপার বাজার মূল্য ধরে এক গ্রাম রূপার মূল্য ৩০১ টাকা। এ হিসাবে এক তোলা রূপার মূল্য প্রায় ৩,৫০০টাকা। আর ১৩১.২৫ তোলার মূল্য ৪,৫৯,৩৭৫টাকা।
الاحالة الشرعية على المطلوب
أخرج الإمام البخاري في "صحيحه"(٢/٧٦٢) (برقم٤٨٩٩) من حديث أبي هريرة رض عن النبي صلي الله عليه وسلم قال تنكح المرأة لأربع لمالها و لحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك.۞
أخرج الإمام مسلم في "صحيحه"(١/٤٧٤) من حديث جابربن عبد الله قال أن المرأة تنكح على دينها و مالها و جمالها فعليك بذات الدين تربت يداك۞
أخرج الإمام أبي دادود في "سننه" (١/٢٨٤) من انتهى‘ والله فليفعل۞
وفي"الهداية" (٢/٣٠٦) ولاينعقد نكاح المسلمين إلا بحضور شاهدين حرين عاقلين بالغين مسلمين رجلين أو رجل وإمرأتين عدولا كانوا أو غير عدول۞
وفي"الدرالمختار" (٣/٦٦-٦٧) ويندب اعلانه وتقديم خطبته-۞
وفي"الدرالمحتار مع الشامى" (٢/١٢) وكل مباح يؤدى اليه (أى الوجوب) فمكروه۞
وفي"الهنديه" (٥/٣٩٨) ولابأس بان يدعويومئذ من الغدوبعد الغد ثم ينقطع العرس والوليمة كذا فى الظهيريه—.
فتاوی دار العلوم زکریا(٣/٦٣٥)سوال:مہر فاطمی کتنا ہے۔۔۔۔۔۔۔الجواب صورت مسئولہ میں مہر فاطمی کی مقدار ٤٨٠ درھم ہے اور ازواج مطہرات کا مہر ٥٠٠ درھم ہے لہذا دونوں کے مابین ٢٠ درھم کا تفاوت ہوگا۔ انتهى‘ والله اعلم بالصواب
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ