মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ২৪৩ তারিখ: ২৪/১২/২০২৫ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: লেনদেন

প্রশ্নের বিবরণ:

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হযরত, জানার বিষয়- আমার এক নিকট আত্মীয় আমাকে একটা নির্দিষ্ট মোবাইল দেশের বাহির থেকে কারও মাধ্যমে কিনে আনার জন্য বলে এবং আমি আমার পরিচিত একজনকে ঐ মোবাইলটা কিনে আনার জন্য বলি। মোবাইল আসার আগেই আমার আত্মীয় টাকা পরিশোধ করে দেই। মোবাইলটা হাতে পেয়ে আমি আমার আত্মীয়কে দিয়ে দেই কিন্তু যার মাধ্যমে মোবাইলটা বাহির থেকে আনিয়েছি তিনি এখন টাকা নিতে চাচ্ছেন না। আমি অনেকবার তাকে টাকা দেবার চেস্টা করেছি কিন্তু উনি নিচ্ছেন না, গড়িমসি করছেন (আমি যে অফিসে কর্মরত আছি ঐ অফিসের সাথে ওনার ব্যাবসায়িক লেনদেন আছে, কিন্তু আমরা উভয়েই এ থেকে কোনো ব্যাক্তিগত সুবিধা নিচ্ছি না/দিচ্ছি না)। এমতাবস্থায় এই লেনদেনের শরয়ই হুকুম কি? টাকাটা কি আমি নিজে নিতে পারি বা দান/সদকায় ব্যাবহার করতে পারবো?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে শরীয়তের হুকুম হল, ঐ টাকা আপনি সরাসরি নিজে নিতে পারবেন না এবং দান-সদকাও করতে পারবেন না। কেননা আপনি বিক্রেতা নন, বরং ক্রেতার পক্ষ থেকে উকিল/প্রতিনিধি। তবে বিষয়টি যদি আপনি তাকে জানান এবং তার কাছে আপনার পক্ষ থেকে বিক্রয়ের কথা বলেন আর সে এতে সম্মতি জানায় তাহলে তা আপনার জন্য বৈধ হবে। যেমন আপনি এভাবেও বলতে পারেন, যে মোবাইলটি আমাকে কিনতে দিয়েছেন তা আমার সংগ্রহেই ছিল সেটিই আপনার দেওয়া টাকার বিনিময়ে আমি আপনার কাছে বিক্রয় করেছি। এতে কি আপনার সম্মতি আছে? তিনি যদি উত্তরে হ্যাঁ বলেন, তাহলে ঐ টাকার মালিক আপনি হয়ে গেলেন। তখন আপনি নিজের জন্যও ব্যবহার করতে পারবেন এবং চাইলে দান/সদকাও করতে পারবেন।
 في "الشامي" (٨/٢٥٧) الوكيل بالبيع لايملك شراءه لنفسه، لأن الواحد لايكون مشتريا وبائعا، فيبيعه من غيره ثم يشتريه منه، وإن أمره المؤكل أن يبيعه من نفسه وولده الصغير، أو ممن لاتقبل شهادته فباع منهم جاز۞  وفي "مجمع اللأنهر" (٣/٣١٩) وليس للوكيل بشراء عين شراءه لنفسه ولا لمؤكل آخر؛ لأنه يؤدي إلى تغرير الآمر من حيث أنه اعتمد عليه۞  وفي " شرح المجلة" (١/٦٥٤) كل يتصرف في ملكه كيف شاء؛ لأن كون الشيء ملكا لرجل يقتضي أن يكون مطلقا في التصرف فيه كيفما شاء۞  وفي "شرح المجلة" (١/٤٦٢) تنعقد الهبة بالإيجاب والقبول، وتتم بالقبض الكامل؛ لأنها من التبرعات، والتبرع لايتم إلا بالقبض۞  وفی "کتاب النوازل"(١٢/٣٦) سوال: ا ب سوال یہ ہوتا ہے کہ زید نے خالد کو زمین بیچنے کا اختیار دیا، تو کیا خالد خود خریدار بن کر زید کی زمین اپنی ملکیت میں تبدیل کر سکتا ہے یا نہیں؟ کیا خالد کو یہ بتانا ضروری تھا کہ تمہاری زمین خریدار رہا ہوں؟ جواب: صورت مذکورہ میں زیدنے خالد کو زمین نہیں بیچی؛ بلکہ اسکو اپنے حصۂ ‏زمین کے بیچنے کا وکیل بنایا ہے، اور وکیل بالبیع کے لئے جا‏ئز نہیں ہے کہ وہ خود خریدار بن جاۓ، میں اس زمین کو خرید رہا ہوں اور زید اس پر رضا مندی کا اظہار کر دیتا، تو پھر یہ بیع جائز ہو جاتی..انتهى، والله أعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ