আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ২৪৫
তারিখ: ২৬/১২/২০২৫ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: হুরমতে মুসাহারাত
প্রশ্নের বিবরণ:
আমার স্ত্রী চরিত্রগত তেমন ভালো না। তাই তাহাকে আমার মেয়ের স্বামী সামনে যাইতে নিষেধ করেছি। কিন্তু সে মেয়ের স্বামীর সামনে যাই। একদিন দেখতে পেলাম আমার মেয়ের ছোট ছেলেকে মেয়ের স্বামীর কাছে করে দিচ্ছে। দেওয়ার সময় মেয়ের স্বামীর হাত এবং আমার স্ত্রীর হাত টাচ লাগছে কিনা আমার সন্দেহ হচ্ছে । এখন আমি জানতে চাই, আমার স্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসা করা যে বাচ্চা দেওয়ার সময় তার হাত মেয়ের স্বামীর হাতের সাথে টাচ লাগছে কিনা এবং তারমধ্যে ওই সময় উত্তেজনা সৃষ্টি হয়েছে কিনা? এরকম প্রশ্ন করা আমার স্ত্রীকে আমার জন্য বৈধ হবে কিনা? এবং এরকম প্রশ্ন করার দরকার আছে কিনা? জানালে অনেক ভালো হবে।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া কোন মুসলমানের প্রতি খারাপ ধারণা করা বৈধ নয়। হাদীস শরীফে এসেছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কু-ধারণা থেকে বেঁচে থাক। কেননা কু-ধারণা হল কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা। (সহীহ বুখারী, হাদীস নং ৬০৬৪) তাই শুধুমাত্র ধারণা ও সন্দেহের উপর নির্ভর করে স্ত্রীকে এধরনের প্রশ্ন করা যাবে না।
এছাড়াও এধরনের সন্দেহের কারণে অযথা ঝগড়া-ঝাঁটি ও পারিবারিক অশান্তির প্রবল আশঙ্কা থাকে। তাই সন্দেহ করা থেকে বেঁচে থাকা আবশ্যক।
قال الله تعالى في سورة "الحجرات"(اية ١٢) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ۞
أخرج الإمام البخاري في "صحيحه" (رقم ٦٠٦٤) عن ابي هريرة ان رسول الله ﷺ قال إياكم والظن فإن الظن أكذب الحديث۞
وفي "در المختار" (٤/١٠٨) وأصل ما سته اي بشهوة قال في الفتح وثبوت الحرمة بلمسها مشروط بأن يصدقها ويقع في اكبر رأيه صدقها۞
وفي "الاشباه والنظائر" (قديم ص ١٠٠) اليقين لا يزول بالشك۞
وفی "قاسمیۃ" (١٣/٣٢٤) لمس بالید سے اس حرمت مصاہرت کے ثبوت کے لئے شہوت کا یقین ہونا شرط اور لازم ہے اور یہاں شہوت کا یقین سے ہونا ثابت نہیں ہے۞ انتهى، والله أعلم بالصواب۞
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ