মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ২৪৬ তারিখ: ২৬/১২/২০২৫ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: ব্যাংকে টাকা সঞ্চয়

প্রশ্নের বিবরণ:

প্রত্যেকটা ব্যাংকের বক্তব্য অনুযায়ী এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট টাকার উপরে ইন্টারেস্ট যুক্ত হয় না বিষয়টি বাস্তবেও দেখা যায় তেমনটাই কিন্তু তাহলে কি এক বছর পূর্ণ না করে লেনদেন জারি রাখলে এই পদ্ধতিতে টাকা জমা রাখা যাবে কি!? তারা তো আমার অল্প টাকাও বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার করতে পারে এক বছর পূর্ণ হওয়ার পূর্বেই সে ক্ষেত্রে আমার করনীয় কি ব্যাংক থেকে কি একেবারে দূরে থাকা নাকি এক বছর পূর্ণ না করে লেনদেন জারি রেখে তাদের কাছে টাকা জমা রাখা যাবে!?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে বিধান হলে , বিনা প্রয়োজনে ব্যাংকে টাকা জমা না রাখা। বরং নিজের কাছেই জমা রাখা। তবে যদি নিজের কাছে টাকা রাখার কারণে ক্ষতির আশংকা হয় এবং ব্যাংকে টাকা রাখার প্রয়োজনীয়তা দেখা দেয় সেক্ষেত্রে ব্যাংকে কারেন্ট একাউন্ট বা চলিত হিসাবে খুলে সেখানে টাকা রাখার সর্বোচ্চ চেষ্টা করা। কেননা এটি সুদ মুক্ত একাউন্ট। চেষ্টার পরও যদি কারেন্ট একাউন্ট খোলা সম্ভব না হয় সেক্ষেত্রে প্রয়োজনের কারণে সেভিং একাউন্টে টাকা রাখা যেতে পারে। তবে ফিক্স ডিপজিট একাউন্ট খোলা এবং সেখানে টাকা রাখা জায়েয নয়। উল্লেখ্য, সেভিং একাউন্টে টাকা রাখার কারণে যদি লভ্যাংশ দেওয়া হয় তা সুদ হিসাবে গণ্য হবে। আর সুদের টাকা কোন প্রকার সওয়াবের নিয়ত ছাড়া গরীব-মিসকীনদের মাঝে সদকা করে দিতে হবে। আপনি আপনার প্রয়োজনে ব্যাংকে টাকা রাখার পর সে টাকা ব্যাংক যদি অনৈতিক কাজে ব্যয় করে, তাহলে আপনি এর জন্য দায়ী হবেন না; ব্যাংক কতৃপক্ষ দায়ী হবে।
 قوله تعالي﴿وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ﴾ سورة البقرة -٢٧٥  قوله تعالي ﴿ فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ ﴾ سورة البقرة -٢٧٩  أخرج الإمام المسلم في"صحيحه"برقم(١٥٩٨) عن جابر قال: « ‌لعن ‌رسول ‌الله صلى الله عليه وسلم ‌آكل ‌الربا وموكله، وكاتبه وشاهديه، وقال: هم سواء ».  في "ردالمحتار"(١\٦٥٨) قال تاج الشريعة: أما لو أنفق في ذلك مالا خبيثا ومالا سببه الخبيث والطيب فيكره لأن الله تعالى لا يقبل إلا الطيب، فيكره تلويث بيته بما لا يقبله.  في"البحر الرائق"(٨\٢٢٩) ويردونه على أربابه إن عرفوهم، وإلا يتصدقوا به؛ ‌لأن ‌سبيل ‌الكسب ‌الخبيث ‌التصدق إذا تعذر الرد-  في "كتاب النوازل"(١١\٢٧٥) سوال : فرماتے ہیں علماء دین و مفتیان شرع متین مسئلہ ذیل میں کہ : بینک کی ایک اسکیم ہے جیسے "فکس ڈپازٹ" کہا جاتاہے مثلا پانج سال یا سات سال کے لۓ ایک مخصوص رقم جمع کی جاتی ہے اور مقرر وقت کے بعد جمع کرنے والے کو دو گنی رقم بینک ادا کرتی ہے تو کیا وہ اضافی رقم لینا جائز ہے یا نہیں ؟ اگر کوی شخص یہ اضافی رقم لے چکا ہے تو اسے اس مصرف میں لے سکتاہے؟ الجواب: بینک کے فکس ڈپازٹ کھاتے میں رقم جمع کرنا جا‏‏ئز نہیں ہے اور جو جمع شدہ رقم پر اضافہ ملتا ہے وہ سود ہے اس کو غریب نادار پر بلا نیت ثواب صدقہ کرنا ضروری ہے-انتهي و الله تعالي اعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ