আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ২৪৮
তারিখ: ২৬/১২/২০২৫ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: তালাক প্রসঙ্গে
প্রশ্নের বিবরণ:
১ম প্রশ্ন: স্ত্রীর অনুপস্থিতে, আমি যদি এমন বলি এই কাজটি হলে তালাক দেবো না। আমি কিন্তু বলিনি এই কাজটি না হলে তালাক দেবো। সেহ্মেত্রে সে যদি সে কাজটা না হয় তাহলে কি তালাক হবে? ২য় প্রশ্ন: অন্য একটা প্রসঙ্গে : আমি বলতে চেয়েছিলাম "এটা করো বা না করো তালাক দিবো না।" কিন্তু এই বলতে গিয়ে বলে ফেলছি "এটা করো বা না করো তালাক তালাক দিবো না" সেহ্মেত্রে কি তালাক হবে? ভুলে তালাক তালাক দেবোনা ২ বার তালাক উচ্চারণ হয়ে গেছে।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
(১) প্রথম প্রশ্নের বক্তব্য দ্বারা কোন তালাক কার্যকর হয়নি।
(২) আর দ্বিতীয় প্রশ্নের বক্তব্য যদি একসাথে বলে থাকেন প্রথম তালাক শব্দ বলার পর না থামেন তাহলে এর দ্বারাও কোন তালাক কার্যকর হয়নি। আর যদি প্রথম তালাক শব্দ বলার পর বিরতী নিয়ে পরের অংশ বলে থাকেন তাহলে এক তালাক কার্যকর হয়েছে।
উল্লেখ্য, তালাক একটি স্পর্শকাতর বিষয়। কখনো কখনো ইচ্ছায় বা অনিচ্ছায় তালাক উচ্চারণের ফলে স্ত্রীর উপর তালাক কার্যকর হয়ে দুনিয়া-আখেরাতের মারাত্মক ক্ষতি সাধন হয়। তাই তালাকের বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। যখন-তখন তালাক উচ্চারণ করা থেকে বিরত থাকতে হবে।
الإحالة الشرعية على المطلوب
في"الدر المختار"(٣\٢٢٦) كتاب الطلاق (هو رفع قيد النكاح في الحال) بالبائن (أو المآل بلفظ مخصوص)
في"البحر الرائق"(٣\٢٥٢) (وهو رفع القيد الثابت شرعا بالنكاح).... ولذا قال في البدائع: ركن الطلاق اللفظ الذي جعل دلالة على معنى الطلاق لغة وهو التخلية، والإرسال ورفع القيد في الصريح وقطع الوصلة ونحوه في الكنايات أو شرعا وهو إزالة حل المحلية في النوعين أو ما يقوم مقام اللفظ اهـ.فقد أفاد أن ركنه شرعا اللفظ الدال على إزالة حل المحلية وأن رفع القيد إنما هو مناسب للمعنى اللغوي۞
في"الهندية"(١\٣٤٨شاملة) (أما تفسيره) شرعا فهو رفع قيد النكاح حالا أو مآلا بلفظ مخصوص كذا في البحر الرائق (وأما ركنه) فقوله: أنت طالق. ونحوه كذا في الكافي-انتهي و الله تعالي اعلم بالصواب۞
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ