আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ২৪৯
তারিখ: ২৩/১২/২০২৫ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: তালাকের বিষয়
প্রশ্নের বিবরণ:
আমি আমার স্ত্রীকে হাসির ছলে বলে ফেলেছি যে কাল থেকে তোমাকে তালাক এখন আমার করনীয় কি? কথাটা বলার সময় অন্য কিছু বুঝাতে গিয়ে এই শব্দটা বের হয়ে গেছে, এখন আমার করনীয় কি??
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
প্রশ্নোক্ত বিবরণ যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি যেদিন এ কথাটি বলেছেন তার পরদিন সুবহে সাদিকের সময় আপনার স্ত্রীর উপর এক তালকে রজয়ী কার্যকর হয়েছে। কেননা, হাসিচ্ছলে এ ধরণের কথা বললেও তালাক কার্যকর হয়।
তালাক কার্যকর হওয়ার পর যদি আপনি স্ত্রীর সাথে স্বামী-স্ত্রী সুলভ আচরণ করেন অথবা মৌখিকভাবে তাকে ফিরিয়ে নেন তাহলে আপনাদের বৈবাহিক সর্ম্পক পূর্ণবহাল হয়ে যাবে। তবে আপনি এরপর শুধু মাত্র দুই তালাকের অধিকারী থাকবেন। পরবর্তীতে আপনি যদি কখনো আপনার স্ত্রীকে দুই তালাক প্রদান করেন তাহলে আপনাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন ঐ স্ত্রী অন্যত্র বিবাহ করা ছাড়া আপনার জন্য আর হালাল হবে না।
উল্লেখ্য, তালাক অত্যন্ত স্পর্শকাতর ও শরীয়তের গুরত্বপূর্ণ বিধান। তাই যখন-তখন তালাক শব্দ উচ্চারণের ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত। কেননা, অসতর্কতার কারণে এর দ্বারা কখনো স্ত্রীর উপর তিন তালাক কার্যকর হয়ে দুনিয়া ও আখেরাতের মারাত্মক ক্ষতি সাধন হতে পারে। বিশেষ করে হাসি বা মজাচ্ছলে বা রাগের সময় তালাক শব্দ উচ্চরণ করা থেকে বেঁচে থাকতে হবে।
الإحالة الشرعية على المطلوب
في"الدرالمختار" (٣\٢٦٤) (وب) قوله (أنت طالق غدا أو في غد يقع عند) طلوع (الصبح)۞
في"الكنز مع البحر"(٣\٢٨٧) (أنت طالق غدا أو في غد تطلق عند الصبح) لأنه وصفها بالطلاق في جميع الغد في الأول لأن جميعه هو مسمى الغد فتعين الجزء الأول لعدم المزاحم، وفي الثاني وصفها في جزء منه وأفاد أنه إذا أضافه إلى وقت فإنه لا يقع للحال۞
في"الهداية"(٢\٣٦٤)ولو قال: أنت طالق غدا وقع عليها الطلاق بطلوع الفجر) لأنه وصفها بالطلاق في جميع الغد وذلك بوقوعه في أول جزء منه. ولو نوى به آخر النهار صدق ديانة لا قضاء لأنه نوى التخصيص في العموم،۞
في"الهندية"(١\٣٦٦) لو قال لها أنت طالق في الغد أو قال غدا ولا نية له يقع الطلاق حين يطلع الفجر من الغد۞-انتهي و الله تعالي اعلم بالصواب۞
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ