আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ২৫২
তারিখ: ০৪/০১/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: নামাজ সম্পর্কে
প্রশ্নের বিবরণ:
: আমাদের সমাজে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত রয়েছে যে— ইমাম যদি ফরজ নামাজের আগে (বিশেষত যোহরের আগে) সুন্নত নামাজ আদায় না করেন, তাহলে তার ফরজ নামাজ শুদ্ধ হয় না; তবে মুক্তাদিদের নামাজ শুদ্ধ হয়ে যায়। এই বক্তব্যটি কতটুকু সত্য? কুরআন ও হাদিসের আলোকে বিষয়টি জানতে চাই?
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
ইমাম সাহেব যদি ফরয নামাযের আগের সুন্নত নামায আদায় না করেন, তাহলে তার ফরয নামায শুদ্ধ হয় না এ কথাটি সঠিক নয়। কারণ ফরয নামায সহীহ হওয়ার জন্য আগের সুন্নত আদায় করা শর্ত নয় । হাদীস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশেষ কোনো কারণবশত জোহুরের আগের সুন্নত পড়তে না পারতেন, তখন তিনি ফরয আদায় করার পর তা আদায় করতেন। তিরমিযী (১/৯৭)
উল্লেখ্য, যোহুরের আগের চার রাকাত সুন্নত হচ্ছে সুন্নতে মুআক্কাদা । এর গুরুত্ব অনেক বেশি। তাই এ সুন্নত যথা সময়ে আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত।
أخرج الإمام البخاري في"صحيحه"(١/١٥٧) عن عيشة رض أن النبي صلى الله عليه وسلم كان لا يدع اربعا قبل الظهر وركعتين قبل الغداة۞
وأخرج الإمام الترمذي في"سننه"(١/٩٧) عن عيشة أن النبي صلى الله عليه وسلم كان إذا لم يصل اربعا قبل الظهر صلاهن بعدها ۞
وفي"قاضيخان"(٧/٥٣) إفتتاح الصلاة بعد تقديم طهارةالبدن والثوب والمكان وستر العورة يتعلق باستقبال القبلة ونية الصلاة والتحريمة۞
وفي"الهندسة"(١/١١٤) الباب الثالث : في شروط الصلاة وهي عندنا سبعة: الطهارة من الأحداث والطهارة من الانجاس وستر العورة واستقبال القبلة والوقت والنية والتحريمة..انتهى، والله أعلم بالصواب۞
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ