আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ২৫৩
তারিখ: ২৯/১২/২০২৫ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: শিক্ষা সফর বা স্টাডি ট্যুরে যাওয়া প্রসঙ্গে।
প্রশ্নের বিবরণ:
: বর্তমানে বহু মাদ্রাসা, স্কুল ও কলেজ কর্তৃপক্ষ “শিক্ষা সফর” বা স্টাডি ট্যুর–এর নামে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন পার্ক, পিকনিক স্পট, পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থানে ভ্রমণের আয়োজন করে থাকে। এ ধরনের সফরে প্রায়ই বিনোদন, অবাধ চলাফেরা, ছবি তোলা, গান-বাজনা, পর্দার শিথিলতা এবং দ্বীনি পরিবেশের ব্যাঘাত লক্ষ্য করা যায়। এমতাবস্থায়— ১) শিক্ষা সফরের নামে এ ধরনের ভ্রমণের শরয়ী বিধান কী? ২) কোন শর্তে এটি জায়েজ হতে পারে, আর কোন অবস্থায় তা নাজায়েজ হবে? ৩) বিশেষত মাদ্রাসা ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ বিষয়ে শরীয়তের দিকনির্দেশনা কী?
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
ইসলামে শিক্ষা সফর মূলত জায়েয। শিক্ষ সফর বা ভ্রমণের উদ্দেশ্য হল, আল্লাহ তাআলার সৃষ্টি দেখে আল্লাহ তাআলার পরিচয় লাভ করা, পূর্ববর্তী জাতিসমূহের কীর্তি ও পরিণতি সম্পর্কে জানা এবং তা থেকে যথাযথ শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে বহু ঘটনা ঘটে গেছে। সুতরাং তোমরা পৃথিবীতে সফর বা ভ্রমণ করে দেখে নাও, যারা অস্বীকার করেছিল তাদের পরিণাম কী হয়েছে? (সূরা আলে-ইমরান, আয়াত ১৩৭)
তবে শিক্ষা সফর বা স্টাডি ট্যুর এর নামে যদি অবৈধ বিনোদন, প্রাণীর ছবি তোলা, গান-বাজনা, পর্দার বিধান লংঘন ইত্যাদি গুনাহের কাজ ঘটে থাকে তাহলে তা নাজায়েয হবে এবং তা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের শিক্ষা সফর বহু ফেতনারও কারণ হয়ে থাকে।
কিন্তু যদি শরীয়তের সকল বিধান রক্ষা করে, গুনাহমুক্ত থেকে, নামাযের সময়ের প্রতি লক্ষ্য রেখে শিক্ষা সফরে যাওয়া সম্ভব হয় তাহলে কোন অসুবিধা নেই।
الإحالة الشرعية على المطلوب-
قال الله تعالى في سورة "ال عمران" (اية ١٣٧) قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِکُمۡ سُنَنٌ ۙ فَسِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَانۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُکَذِّبِیۡنَ۞
قال الله تعالى في سورة "النور " (اية ٣٠) قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ اَبۡصَارِہِمۡ وَیَحۡفَظُوۡا فُرُوۡجَہُمۡ ؕ ذٰلِکَ اَزۡکٰی لَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ۞
قال الله تعالى في سورة "لقمان " (اية ٦) ومِنَ النَّاسِ مَنۡ یَّشۡتَرِیۡ لَہۡوَ الۡحَدِیۡثِ لِیُضِلَّ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ بِغَیۡرِ عِلۡمٍ ٭ۖ وَّیَتَّخِذَہَا ہُزُوًا ؕ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ۞
أخرج الامام البخاري في "صحيحه" (رقم ٥٩٥٠) عن عَبْدَ اللَّهِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ المُصَوِّرُونَ۞
أخرج الامام الترمذي في "سننه" (رقم ١١٧٣) عن عَبْدَ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْمَرْأَةُ عَوْرَةٌ فَإِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ۞ انتهى، والله أعلم بالصواب۞
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ