মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ২৫৬ তারিখ: ০৫/০১/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তাশাহুদে আঙ্গুল উঠানো ও নাড়ানোর সম্পর্কে

প্রশ্নের বিবরণ:

মাননীয় মুফতি সাহেব হুজুর, আমার গ্রামের এক ভাই আমার থেকে জানতে চেয়েছেন তাশাহদের সময় আঙ্গুল উঠানো এবং নাড়ানো সম্পর্কে । তাই মুফতি সাহেব হুজুরের নিকট আমার জানার বিষয় হল তাশাহোদের সময় আঙ্গুল কখন উঠাতে হবে এবং নাড়াতে হবে? হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

তাশাহুদের মধ্যে( لا إله ) লা ইলাহা বলার সময় শাহাদাত আঙ্গুল উঠাবে এবং ( إلا الله ) ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নামিয়ে নিবে এবং এভাবেই নামাযের শেষ পর্যন্ত রেখে দিবে। আঙ্গুল একবার উঠানোর পর আর নাড়াবে না। কেননা হাদীস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে যোবায়ের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ পড়তেন তখন আঙ্গুল দ্বারা ইশারা করতেন কিন্তু তিনি আঙ্গুল নাড়াতেন না।( আবু দাউদ, হাদীস নং-৯৮৯) বিখ্যাত মুহাদ্দিস হযরত মোল্লা আলী কারী (রাহ.) হযরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত একটি হাদীসের ব্যাখ্যায় বলেন, يرفعها عند لا إله ويضعها عند إلا الله অর্থঃ তাশাহুদের মধ্যে লা ইলাহা বলার সময় আঙ্গুল উঠাবে এবং ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নামিয়ে নিবে।(মেরকাতুল মাফাতীহ ২/৫৭৫)
الإحالة الشرعية على المطلوب- ۞أخرج الإمام أبي داود في سننه (١/١٤٢ رقم-٩٨٩) عن عبد الله ابن الزبير أنه ذكر أن النبي صلى الله عليه وسلم كان يشير بأصبعه إذا دعا ولا يحركها ۞ ۞في "مرقات المفاتيح"(٢/٥٧٥) وأشار بالسبابة... وعندنا يرفعها عند لا إله ويضعها عند إلا الله لمناسبة الرفع للنفي وملائمة الوضع للإثبات ومطابقة بين القول والفعل حقيقة۞ ۞و في "رد المحتار"(٢/٢١٧) وفي المحيط أنها أي الإشارة سنة يرفعها عند النفى ويضعها عند الإثبات وهو قول أبي حنيفة ومحمد وكثرت به الأثار والأخبار فالعمل به أولى۞ ۞و في "فتاوی رحیمیہ"(٥/٣٣) قوی ہے کہ تشہد میں کلمہ کی موقع پر داہنے ہاتھ کے اخیر کی دونوں چھوٹی انگلیوں کو بند کرے اور بیچ کی انگلی اور انگوٹھے کا حلقہ بنا کر لا الہ پر کلمہ کے انگلی اٹھائے اور الا اللہ پر رکھ دے یعنی چھوڑ دے اور یہ حالت یعنی حلقہ آخر تک باقی رکھے یہی صورت اولی ہے۞ انتهى، والله أعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ