আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ২৫৯
তারিখ: ০১/০২/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: দাওয়াত ও তাবলীগ
প্রশ্নের বিবরণ:
বর্তমান প্রচলিত দাওয়াত তাবলীগ যা আমাদের দেশে চলমান এইটা কোথা থেকে আসল, এর প্রতিষ্ঠাতা কে ? ও ১ চিল্লা ৩ চিল্লা কোথা থেকে কে আসল সাহাবায়ে কেরাম কি এভাবে চিল্লা দিয়েছে ও দাওয়াতে তাবলীগের মধ্যে ছয় উসুলের বর্ণনা করে এইটা কোরান ও হাদিসের কোথায় আছে বিস্তারিত ব্যাখ্যা দিলে ভালো হয়
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
বর্তমান প্রচলিত দাওয়াতে তাবলীগ যা আমাদের দেশে চলমান এ পদ্ধতি হযরত ইলিয়াস (রাহ) প্রতিষ্ঠা করেছেন। এটি মূলত মুসলিম জনসাধারণের জন্য একটি দাওয়াতী ও দ্বীনি শিক্ষা ব্যবস্থা। কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কোর্সের সিলেবাস ও সময় সীমার জন্য যেমন কুরআন-হাদীসের দলীল থাকা জরুরী নয়, অনুরূপ এক চিল্লা তিন চিল্লার বিষয়টিও শিক্ষা কোর্সের ন্যায় কুরআন হাদীসের দলীল থাকা জরুরী নয়। এক্ষেত্রে মুসলিম জনসাধারণ যেন তাদের দৈনন্দিন কাজের ব্যস্ততার মাঝেও দাওয়াত ও দ্বীনি ইলম শিক্ষা করা ও শিক্ষা দেওয়ার জন্য কিছু দিন সহজে বের করতে পারে এ উদ্দেশ্যে তিন দিন, এক চিল্লা, তিন চিল্লার সময়গুলো নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উলামায়ে কেরাম অভিজ্ঞতার ভিত্তিতেও এ সময়গুলোকে উপকারী ও উপযোগী হিসেবে বিবেচিত করেছেন। কেননা হাদীসের দ্বারা জানা যায় মায়ের গর্ভে মানব প্রজনন প্রক্রিয়ার এক স্তর থেকে আরেক স্তরে বিকাশের ক্ষেত্রে ৪০ দিনের অনেক প্রভাব আছে। এ কারণে ৪০ দিন মেহনতের দ্বারা সাধারণত একজন মানুষের মাঝে পরিবর্তন লক্ষ্য করা যায়।
দাওয়াতে তাবলীগের বয়ানে যে ছয়টি উসুলের আলোচনা করা হয় তার প্রত্যেকটির ব্যাপারে ভিন্ন ভিন্ন অনেক আয়াত ও হাদীস রয়েছে। উক্ত ছয়টি বিষয় আলোচনা করার জন্য এক সঙ্গে এক হাদীসে থাকা আবশ্যক নয়। মূলত ইসলামে অনেকগুলো মৌলিক বিধান রয়েছে। তার মধ্যে উক্ত ৬টি বিধানও অন্যতম। উক্ত ৬টি বিধানকে শুধুমাত্র তাদের প্রচলিত পদ্ধতির শিক্ষা সিলেবাস হিসেবে গণ্য করা হয়েছে। যাতে সহজে একজন মানুষ দ্বীনের প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারে এবং বাকী বিধানগুলোর জ্ঞান অর্জন করা সহজ হয়।
الإحالة الشرعية على المطلوب-
۞۞ أخرج الإمام مسلم في "صحيحه"(٢/٣٣٢) عن عبد الله بن مسعود قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق أن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين يوما ثم يكون في ذلك علقة مثل ذلك ثم يكون في ذلك مضغة مثل ذلك ثم يرسل الله الملك فينتفع فيه الروح ويؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد۞
۞۞ و في "فتاوی محمودیہ"(٥/٤٦) دہلی کے قریب علاقہ میوات ہے وہاں مسلمانوں کا یہ عالم تھا کہ لاکھوں کی تعداد تھی مگر ان کی سروں پر چھوٹے تھے نام ہندووانہ رسوم مشرکانہ نماز سے ناواقف۔ کلمہ سے بھی نہ آشنا تھے ان میں ابتداء مولانا الیاس نے تبلیغ شروع کی۞
۞۞و في "فتاوی دار العلوم کراچی"(١/٣٠٦) حضرت مولانا محمد الیاس صاحب نور اللہ مرقدہ اور ان کے جانشین حضرات نے تبلیغ کا جو کام اجتماعی طور پر جاری فرمایا ہے اس سے امت کو بہت فائدہ پہنچا اور پہنچ رہا ہے۔ تجربہ اور مشاہدہ سے ثابت ہوا ہے کہ جو لوگ ان حضرات کے ساتھ مل کر کام کرتے ہیں ان
میں فکر آخرت اور دین کا اہتمام بڑھ جاتا ہے۔ ہر اجتماعی کام کے لیے نظام الاوقات کی ضرورت ہوتی ہے جس طرح دینی مدارس میں ایک نصاب اور نظام
اوقات کی پابندی کرائی جاتی ہے اسی طرح اس میں بھی نصاب اور نظام ایام مقرر کیا گیا ہے جس طرح مدارس کا نصاب مخصوص اور اوقات کار فرض و واجب اور مستحب نہیں بلکہ مباح ہے اسی طرح تبلیغی جماعت کا مخصوص نصاب اور نظام کار بھی ہے۔ کسی کو اس سے بہتر نصاب اور طریق کار حاصل ہو تو اس کو اختیار کر سکتا ہے اس میں کوئی گناہ نہیں۔ اس پر لازم نہیں کہ اسے جماعت میں شریک ہو لیکن جو شخص اس جماعت کے ساتھ شریک ہو کر کام کرے اسے اس نصاب اور نظام کی پابندی کرنی چاہیے تاکہ بد نظمی اور انتشار پیدا نہ ہو ۞انتهى، والله أعلم بالصواب۞
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ