আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ২৬৮
তারিখ: ০৬/০১/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: তালাকের বিষয় নিয়ে সন্দেহ হচ্ছে
প্রশ্নের বিবরণ:
You said: কোন একজন ব্যাক্তি তার স্ত্রী বলছে বাইরে যাব।সামি বলছে উঠ বাইরে চল।মানে বাথরুম যাবে।তার পর সামি ভয় পাচ্ছে এই কথা বলাতে কোন সমস্য হবে নাত? তার পর সামি ভাবছে খারাপ কিছু বলেনি সে।তার পর সে ভাবছে দূর হয়ে যা।বের হও বাড়ি থেকে এই কথা গুলো মুখে বলছে না মনে বলছে পরে ঠিক করতে পারছে না। নিয়ত এমনিতেই নাই।ওই সময় নিয়ত ছিলো কি না সেটা ঠিক করতে পারছে না। মনে হচ্ছে বলেনি।আবার মনে বলছে বলিনি ত! সকালে আবার একটা প্রস্ন লিখছে ফোন এ তাহলে লিখতে গিয়ে কিবোর্ড তালাক লিখা টা উঠেছে মনে হচ্ছে এই টা মুখে বললাম না ত।শব্দ শুনেতে পারি নাই।তাও কেমন হচ্ছে।আবার দুপুইরের দিকে মনে হচ্ছে কিছু বললাম ওই ধরনের কথা। এই রকম চিন্তা আসতেই আছে।সে কি করবে কিছুই বুঝতে পারছে না। এখন প্রস্ন লেখার সময় কিছু এড়িয়ে গেল নাত ভয় হচ্ছে। এই অবস্তায় কি করতে পারে সে।তার কি সংসার ঠিক আছে। দলিল সহ দেন।মনে হয় যদি বলেই থাকি যা তার এখন সন্দেহ তাহলে কি হবে। আল্লাহ ধরবেন না ত? সে কিছুই বুঝতে পারছে না। তার নিয়ত ও নাই।সব সময় এই রকম মনে আস্তেই থাকে ভয় লেগেই থাকে।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
সমাধান: প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী আপনার স্ত্রীর উপর কোন তালাক কার্যকর হয়নি,কেননা শুধু মাত্র মনের সন্দেহ ও কল্পনার দ্বারা কোন তালাক কার্যকর হয় না। হাদীস শরীফে আছে হযরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে যা উদিত হয় সেগুলোকে মাফ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না তা বলে অথবা আমল করে।সহি মুসলিম হাদিস নাম্বার -৩৩২ উল্লেখ্য যে, সন্দেহ একটি মারাত্মক ব্যাধি যা সাধারনত শয়তানের কুমন্ত্রণার কারণে হয়ে থাকে এর দ্বারা শয়তান মুমিনদেরকে চিন্তা পেরেশানিতে আবদ্ধ রাখে। এর প্রতিকারে কিছু দিক নির্দেশনা নিম্নরূপ যথা ( ১) এ ধরনের সন্দেহের দিকে ভ্রুক্ষেপ না করা ( ২) বেশি বেশি জিকির করা (৩) গুনাহ থেকে বিরত থাকা (৪) তওবা ইস্তেগফার করা (৫) সন্দেহ আসলেই সাথে সাথে اعوذ بالله من الشيطان الرجيم পড়তে থাকা।
أخرج الإمام مسلم في صحيحه(١/١٤٣) برقم الحديث (٣٣٢) عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز لأمتي ما حدثت به أنفسها ما لم يتكلموا أو يعملوا به ۞
وفي حاشية الطحطاوى على مراقي الفلاح (٢١٩) حتى لو أجرى الطلاق على قلبه وحرك لسانه من غير تلفظ يسمع لا يقع وإن صحح الحروف ۞
وفي الأشباه والنظاير(١/١٩٨) شك هل حلف بالله أو بالطلاق أو العتاق فينبغي أن يكون حلفه بالطلاق ثم رأيت المسالة في البزازية في شك الأيمان حلف ونسي أنه بالله تعالى أو بالطلاق والعتاق باطل ۞
وفی کتا ب النوازل (٩/١٣١)اگر محض دل میں طلاق دی ہے تو اس کا شرعا کوئی اعتبار نہیں ہے۞..انتهى، والله أعلم بالصواب...
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ