মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ২৭১ তারিখ: ০৫/০১/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: মসজিদ স্থানান্তর করা প্রসঙ্গে।

প্রশ্নের বিবরণ:

কোচন্না দক্ষিণ পাড়াই খাস মাটিতে একটি মসজিদ ছিলো। পরবর্তিতে গ্রামের একজন মহত্ব ব্যক্তি জমার মাটি ৫ কাটা মসজিদের নামে দান করেন। উক্ত জমিতে নতুন মসজিদ নির্মান করেন। কথা হচ্ছে এই যে, পূর্বের খাস মাটির মসজিদটির জায়গা বিক্রি করে নতুন মসজিদের কাজে লাগানো যাবে কি না? অতএব হুযুরের কাছে সবিনয় প্রার্থনা এই যে, আমাদেরকে এই বিষয়টিতে সমাধান দিয়ে বাধিত করবেন।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

সরকারি খাস জায়গায় সরকার কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া মসজিদ নির্মাণ করলে তা শরয়ী মসজিদ বলে গণ্য হয় না। তাই পূর্বে খাস জায়গার মসজিদটি শরয়ী মসজিদ ছিল না। তবে সেখানে জুমুআসহ সব ধরনের নামায সহীহ হয়ে গেছে। এখন যেহেতু উক্ত জায়গাটি সরকারি খাস জমি, তাই সরকার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তা বিক্রয় করে উক্ত টাকা মসজিদে দেওয়া জায়েয নেই।
الإحالة الشرعية على المطلوب-  أخرج الامام المسلم في "صحيحه"(برقم ١٠١٥) عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا۞  فى الدر المختار(٩/٢٩١) لا يجوز التصرف فى مال غيره بلا اذنه ولا ولايته۞  وفى شرح المجلة(١/٢٦٢) لا يجوز لأحد ان يتصرف فى ملك غيره بلا اذنه او وكالته او ولايته عليه وان فعل كان ضامنا۞  وفی "کتاب النوازل" (١٣/٢٥٧) گورنمنٹ کی اجازت کےبغیر اس جگہ مسجد ومدرسہ کی تعمیر ہرگز جائز نہیں ہے۞ انتهى، والله أعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ