মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ২৭২ তারিখ: ০৭/০১/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: ওয়াসওয়াসায় স্ত্রীকে তালাক দেওয়া প্রসঙ্গে।

প্রশ্নের বিবরণ:

কোন একজন মানুষ নামাযে আছে আর তার মাথার ভিতর আগের তালাকের একটা ঘটনা আসছে। ১ মিনিট পর এখন সে বুঝতে পারছে না, মুখে বলছে না মানে বলছে। কি কথা মাথায় ঘুরছিল সেটাও মনে নাই। সে খুব ভয় পায়। তার পর “চল” কথাটা মাথায় আসছে এবং সে নিজেকে বলছে তার ত নিয়ত নাই তাই কিছু হবে না। এই টা ভাবতে গিয়ে আগের ঘটনা টা মাথায় থেকে হারিয়ে গেছে। এই ধরনের ঘটনা প্রাই দিন ঘটছে। ঘটনা ঘটার পর একবার মনে হয় মুখে বললাম আরেকবার মনে হয় বলিনি। সে কানে শুনতে ও পাই না। আবার সে শুয়ে আছে তার স্ত্রী বলছে বাইরে যাব। মানে টইলেটে স্বামী বলছে বাইরে যাও। যাও বাইরে। তার পর বলছে চল। তার পর স্বামীর মনে হচ্ছে মনে মনে তালাক এর নিয়ত হয়ে গেল নাত? খারাপ কিছু একটা বলে ফেললাম না ত? কিন্তু স্বামীর কোন স্ত্রী উপর রাগ নাই। সাভাবিক অবস্থায় ওই সবের নিয়ত নাই। সে তার স্ত্রীকে অনেক ভালবাসে। ওই ধরনের চিন্তা মাথায় গুরে। সে নিজেকে দোষ দেয়। সে কি ইচ্ছা করেই এই চিন্তা করছে? সে চায় না এই চিন্তা করতে। তার খুব ভয় সে হারাম ভাবে সংসার করছে নাত? তার ত ঠিক মত কিছুই মনে থাকে না। একবার বলে মন বলছে আরেকবার বলে কই বললাম। এই রকম ঘটনা অনেক আছে যেটা হওয়ার পর মনে হয় বলিনি আবার মনে হয় বলেনিত? একটা কষ্ট লাগে উত্তর টা দিবেন। মনে হয় যদি কিছু বলে ফেলি যা বলার পর যদি মনে হয় বলিনি বা বললাম নাত? তাহলে আল্লাহ আমাকে ধরবেন না ত? আমি ত ঠিক করতে পারি না। আবার মনে হয় ইচ্ছাকৃতভাবে আমি সন্দেহ করছি নাত? এমনটা মনে হয়, তখন মনে হয় না করছি না। মন যেমন বলে তাই বলি। আমি ত আল্লাহ কে ভই করি। অনেক ঘটনার সময় স্ত্রী কথা মনে থাকে বেশিরভাগ সময় স্ত্রী কথা মনে থাকে না। যতটা মনে আছে লিখলাম। আর বলেই ত দিলাম এই রকম ঘটনা অনেক ঘটেছে সব ফতুয়া দেন। এই ধরনের ঘটনা সব। সুরা পরছি নামাযে মনে হচ্ছে মাথায় ওই ধরনের কথা আসছে তার পর মনে হচ্ছে মুখে বললাম না ত। যদি বলেই থাকি আর এখন মনে না থাকে সন্দেহ হয়। তাহলে কি হবে? শুয়ে আছি এমনটি হয় স্ত্রী পাশে আছে তাও স্ত্রী ও শুনে না। পাশে অন্য কেও থাকলেও শুনে না। আমি নিজেও শুনি না।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী আপনার স্ত্রীর উপর কোন তালাক কার্যকর হয়নি। আপনাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ হালাল আছে। কেননা তালাকের কথা মনে মনে বলার দ্বারা তালাক কার্যকর হয় না। হাদীস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে যা উদিত হয় সেগুলোকে মাফ করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তা না বলে অথবা আমল না করে। (সহীহ মুসলিম, হাদীস নং ১২৭) সুতরাং এঅবস্থায় আপনার স্ত্রীর সাথে ঘর-সংসার করার দ্বারা আপনি কোন অপরাধি হবেন না। আপনি মূলত সন্দেহের রোগে আক্রান্ত। সন্দেহ একটি মারাত্মক ব্যাধি যা সাধারণত শয়তানের কুমন্ত্রনার কারণে হয়ে থাকে। এর দ্বারা শয়তান মুমিনদেরকে চিন্তা-পেরেশানিতে আবদ্ধ রাখে। এর প্রতিকারের মূল উপায় হল, এধরনের সন্দেহের দিকে একেবারে ভ্রুক্ষেপ না করা। সন্দেহ আসার সাথে সাথে অন্য দিকে চিন্তা-ভাবনাকে ঘুরিয়ে নেওয়া।
 أخرج الإمام مسلم في "صحيحه"(١/٧٨) عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز لأمتى ما حدثت به أنفسها ما لم يتكلموا أو يعلموا به(رقم الحديث.١٢٧)۞  وفي "حاشية الطحطاوي"(٢١٩) حتى لو أجرئ الطلاق على قلبه وحرك لسانه من غير تلفظ يسمع لا يقع وإن صحح الحروف۞  وفي "الأشباه والنظائر"(١/١٩٨) شك هل حلف بالله أو بالطلاق أو بالعتاق فينبغي أن يكون حلفه بالطلاق ثم رايت المسالة في البزازية في شك الإيمان حلف ونسي أنه بالله تعالى أو بالطلاق والعتاق باطل۞  وفي "كتاب النوازل"(٩/٢٨٦) اپ مسئلہ یہ ہے کہ محض اس وہم و خیال اور شک کی وجہ سے شریعت مطہرہ کی روشنی میں نکاح کرنے اور نہ کرنے میں اسی طرح نکاح ہونے کی بعد طلاق واقع ہونے یا نہ ہونے کے بارے میں کیا حکم ہے؟جواب شریعت میں محض شکوک اور شبہات کا کوئی اعتبار نہیں ہے لہذا محض شک کی بناء پر کوئی طلاق نہ ہوگی۞  وراجع أيضا في "فتاوی دار العلوم دیوبند"(٩/٤٠) ..انتهى، والله أعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ