মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ২৭৭ তারিখ: ১৫/০১/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাক সংক্রান্ত

প্রশ্নের বিবরণ:

প্রথম ঘটনা, গসুল করতে গিয়ে মনে ভিতর আসছে আবিদ আংকেল এর হাতে ঘুস দিয়ে যারা চাকরি করছে তাদের বাদ দিয়ে দিবে।তার পর আবার ভাবছে গসুল শেসে এসে যে কি বললাম ভুল কিছু বল্লাম না ত।তখন মনে হচ্ছে বাদ দিবে বলেছি।কোন সমস্যা নাই।দিলাম ত বলিনি।তার পর আর কিছু হয়েছে কি কিছু মনে করতে পারছি না। 1ঘন্টা পর নামাযে গেছি তখন মনে হচ্ছে বাদ দিলাম বললাম নাত, স্ত্রী কে উদ্দেশ্য করে? একবার মনে হচ্ছে দিলাম বললাম একবার মনে হচ্ছে বলিই নি। তার পরের দিন মনে হচ্ছে মনে মনে ভেবেছি কোন টি বলিনি।তাহলে নামাযে এমন হল কেন বললাম কি বললাম না।যত সময় যাচ্ছে ঠিক করে মনে করতে পারছি না।কি বললাম। 2ঘটনা। হোমিও ওশাধ খাচ্ছি আর গুনছি এক দুই তিন করে হঠাৎ মনে হচ্ছে আমি কি কেনায়া শব্দ বললাম। নিয়ত নাই কিন্ত।তার পর মনে হচ্ছে একটু আগে প্রাই 30মিনিট বা 20মিনিট আগে।কিছু একটা বললাম না? যত টুকু মনে আছে একটা কথা ভেবেছি কথাটা এই রকম তা হল যে একটা ল্যাব থেকে একটা টুর ছিল সেদিন আমি যাই নি। সেদিন আমি আমার স্ত্রীকে তালাক সংক্রান্ত কিছু কথা বলে ফেলি কিন্তু ফতুয়া আসে এতে সমস্য হয় নি কিছু।সেটা মনে পড়ছে।আর মনে হচ্ছে আবার যদি টুরে যাই তাহলে ত আবার সেদিনকার কথা মনে পড়বে।এইটা ভাবছি কি মুখে বলেছি ঠিক নাই।মনে হচ্ছে মুখে বুলিনি।তাও কেমন খারাপ লাগছে। 3ঘটনা। সকালে ঘুম থেকে ঊঠে মনে হচ্ছে মুখে কিছু বললাম না ত? যত টুকু মনে আছে মনে মনে ভেবেছি যে ফযর নামায না পড়লে শয়তান আবার মনে খারাপ কিছু এনে দিবে।তখন আবার খারাপ লাগবে।আর কিছু বলেছি কি না।সেটা আর মনে করতে পারছি না। এই প্রস্নটার উত্তর দিবেন,যদি কিছু খারাপ বলে থাকি যা বলার মুহুর্তে বুঝিনি পরে আর মনে করতে পারছি না তাহলে কি হবে?? আমার খুব ভয় কিছু হয়ে গেল না ত??

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নে বর্ণিত ঘটনাগুলোর কারণে আপনার স্ত্রীর ওপর কোনো তালাক কার্যকর হয়নি। কেননা সন্দেহের দ্বারা তালাক কার্যকর হয় না । কারণ হাদীসে এসেছে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের অন্তরে যা উদিত হয় সেগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তা মুখে না বলে বা আমল না করে। (সহীহ মুসলিম, হাদিস_১২৩) উল্লেখ্য, আপনি মূলত সন্দেহের রোগে আক্রান্ত। সন্দেহ একটি মারাত্মক ব্যাধি যা সাধারণত শয়তানের কুমন্ত্রনার কারণে হয়ে থাকে। এর দ্বারা শয়তান মুমিনদেরকে চিন্তা পেরেশানিতে আবদ্ধ রাখে। এর প্রতিকারে কিছু দিক নির্দেশনা নিম্নরূপ।যথা: ১. এ ধরনের সন্দেহের দিকে ভ্রুক্ষেপ না করা। ২. বেশি বেশি জিকির করা। ৩. গুনাহ থেকে বিরত থাকা। ৪. তাওবা ইস্তিগফার করা। ৫. আর সন্দেহ আসলেই সাথে সাথে اعوذ بالله من الشيطان الرجيم পড়তে থাকা।
أخرج الإمام مسلم في "صحيحه"(١/٧٨) عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز لأمتي ما حدثت به أنفسها ما لم يتكلموا أو يعلموا به(رقم الحديث.١٢٧) وفي "حاشية الطحطاوي"(٢١٩) حتى لو أجرى الطلاق على قلبه وحرك لسانه من غير تلفظ يسمع لا يقع وإن صح الحروف وفي "بدائع الصنائع" (٤/٣٣٢) عدم الشك من الزوج في الطلاق وهو شرط الحكم بوقوع الطلاق حتى لو شك فيه لا يحكم بوقوعه حتى لا يجب عليه أن يعتزل امرأته وفي "كتاب النوازل"( ٩/١٣١) اگر محض دل میں طلاق دی ہے تو اس کا شرعا کوئی اعتبارنہیں ہے وراجع أيضا في "فتاوی دار العلوم دیوبند"(٩/٤٠) ..انتهى، والله أعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ