মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ২৮০ তারিখ: ২০/০১/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: "তদন্ত বা মামলার কাগজে অন্যের নির্দেশে মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য লিখনের ইসলামি বিধান।"

প্রশ্নের বিবরণ:

আমি একজন রাইটার থানার মামলা লিখি আমি কোন পুলিশ নই, যেহেতু আমি পুলিশ নই, তবে মামলার কোন কাগজে/ ডকুমেন্টে আমার কোন সহি বা স্বাক্ষর থাকে না, আমাকে পুলিশ যে ভাবে নির্দেশানা দেয় আমি সেইভাবে কাজ করি, কিন্তু অনেক সময় মামলার তদন্তের বেলায় এবং সাক্ষী জবানবন্দি লেখার বেলায় তাহাদের নিদেশনা মানিয়া কিছু কথা (শব্দ) যোগ করতে হয়, নয়তো মামলার বাদী সঠিক বিচার পায়না, অপর দিকে সত্য এবং মিথ্যার সংমিশ্রনে তদন্ত এবং সাক্ষীর জবানবন্দি লিখা হয়। ইহাতে আমি আমার কোন গুনাহের অর্ন্তভুক্ত হবো, এই বিষয়ে কোরআন ও হাদিস কি বলে জানতে চাই।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনিও গুনাহের অংশীদার হবেন। কেননা জেনে-বুঝে মিথ্যা বা সত্য-মিথ্যার সংমিশ্রণে তথ্য লেখা শরীয়ত অনুযায়ী নাজায়েয। এটি মিথ্যা ও গুনাহের কাজে সহযোগিতার অন্তর্ভুক্ত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। (সূরা মায়িদা, আয়াত নং ২)
الإحالة الشرعية على المطلوب-  قال الله تعالى في سورة "الماءدة" (اية-٢) وَتَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَالتَّقۡوٰی وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ  وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ۞  أخرج الأمام مسلم في "صحيحه" (برقم ٨٧) عن أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ثَلاَثًا الإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَشَهَادَةُ الزُّورِ أَوْ قَوْلُ الزُّورِ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُتَّكِئًا فَجَلَسَ فَمَازَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ۞  و فی "دار العلوم دیوبند" (١٥/١٤٤) جھوٹی گواہی دینا گناہ کبیرہ ہے۞  و فی "کتاب النوازل" (١٢/٥٤) جو شخص علم ہونے کے باوجود کسی ظالم کا تعاون کرے وہ گویا کامل اسلام سےخارج ہو گیا۞ انتهى، والله أعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ