আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ২৮১
তারিখ: ১৩/০১/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: তালাকের মাসালা
প্রশ্নের বিবরণ:
১/ স্বামী-স্ত্রী দুই জায়গায় আলাদা থাকে। তালাকের মাসালা পড়ার পরে এবং জানার পরে স্বামী দীর্ঘদিন এসব দুশ্চিন্তায় ভুগছে। এখন, প্রায় ১২-১৪ দিন যাবত, মাঝে মধ্যে ঘুমাতে যাওয়ার সময় ঘুম ঘুম ভাব অবস্থায় তালাক সংক্রান্ত বিভিন্ন বিষয় মাথায় আসে। অনেক সময় স্বপ্নেও দেখে। এখন, তার কখনো তালাক দেওয়ার উদ্দেশ্য নেয়। কিন্তু, বিভিন্ন সময় ঘুম ঘুম ভাব অবস্থায় তালাক সংক্রান্ত কিছু অনুভব করে যা বললে হইতো তা পতিত হবে। পরে, পুরোপুরি চোখ খুলে নির্দিষ্ট ভাবে নিশ্চিত হতে পারে তার উদ্দেশ্য ছিলো না। এবং পুরোপুরি নিশ্চিত হতে পারে না আসলেই কি দিয়েছে কিনা দেয়নি।এখন,দীর্ঘদিন যাবত এমন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এখন চিন্তার মধ্যে পড়ে আছে যে তাদের বিবাহ কি হালাল আছে কিনা। কিন্তু, সে নির্দিষ্ট ভাবে বলতে পারে এখন অব্দি সে স্ত্রীকে উদ্দেশ্য করে তালাক দেয় নি। এমন, অবস্থায় কি করা উচিত স্বামীর? এসব থেকে কোনো ভাবেই বের হতে পারছেনা। একদিন পরে পরে এসব দেখে এবং এসব নিয়ে পড়ে চিন্তা করে আসলেই কি হলো। এসব থেকে কিভাবে নিজেকে বের করতে পারে তার সমাধান দিলে ভালো হয়। ২/ স্বামী তার নিজের বাড়িতে এবং স্ত্রী তার নিজের বাড়িতে। এমতাবস্থায় স্ত্রীকে উদ্দেশ্য করে শুধু তালাক বললে কি তা পতিত হবে? শুধু তালাক বললেই কি তা পতিত হবে? নাকি, আগে পরে কিছু যুক্ত করতে হবে যেমন দিলাম এই জাতীয় কিছু। বিস্তারিত বললে ভালো হয়।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
১/ প্রশ্নের এক নং বিবরণ যদি সঠিক হয়ে থাকে তাহলে প্রশ্নোক্ত ঘটনার কারণে তার স্ত্রীর উপর কোন তালাক কার্যকর হয়নি। তাদের বৈবাহিক সম্পর্ক এখন পর্যন্ত বহাল আছে। কেননা স্ত্রীকে লক্ষ্য করে তালাক উচ্চারণের ব্যাপারে সুনিশ্চিত হওয়া ছাড়া শুধু ধারণা বা সন্দেহের কারণে কোন তালাক কার্যকর হয় না। অনুরূপ ঘুম ঘুম ভাব অবস্থায় এধরণের কোন কিছু বললেও তালাক কার্যকর হয় না।
২/ পূর্বে বা পরে কোন কিছু যুক্ত করা ছাড়া স্ত্রীকে উদ্দেশ্য করে শুধু তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণ করলেও তালাক কার্যকর হয়ে যাবে।
الإحالة الشرعية على المطلوب-
۞۞في رد المحتار(٤/٤٤٤) ولا يلزم كون الإضافة صريحة في كلامه لما في البحر لو قال طالق فقيرا له من عنيت؟فقال امرأتي طلقت امرأته۞
۞۞الأشباه والنظاءر(١/٩٨)شك هل حلف باالله أو بالطلاق أو بالعتاق ينبغي أن يكون باطلا ثم رأيت المسألة في البزازية في شك الايمان۞
۞۞وفي فتاوی عباد الرحمن (٤/٥٢٩) طلاق واقع ہونے کے لیے طلاق کے الفاظ بولنا یا لکھنا ضروری ہے الفاظ بولے بغیر صرف دل میں سوچنے سے طلاق واقع نہیں ہوتی ۞
۞۞وفی کتاب النوازل(٩/٢٧٨) سوال: میں نے اپنی بیوی کو اپنی زبان سے صرف دو بار طلاق طلاق کے لفظ دہرائے ہیں کیا اس صورت میں میرے بیوی پر طلاق واقع ہو گئی؟ الجواب و باللہ التوفیق اگر سوال میں ذکر کردہ واقعہ سوال صحیح ہے تو اپ کی بیوی پر دو طلاق رجعی واقع ہوئی ہیں عدت( تین ماہورائی )کے اندر اندر اپ کو رجوع کرنے کا اختیار ہیں لیکن اگر ائندہ ایک مرتبہ بھی طلاق دے دی تو بیوی حرام ہو جائ گا۞
۞۞ فتاوی عباد الرحمن (٥/٧٩)جواب :يعني میری تین طلاق ہیں اس جملہ میں بیوی کی طرف طلاق کی ظاہری کوئی نسبت موجود نہیں ہے اور بولتے وقت اپنی بیوی کی طرف طلاق منسوب کرنے کا کوئی قصد اور ارادہ نہیں تھا تو معنوبی نسبت بھی موجود نہیں ہیں اس لیے کوئی طلاق واقع نہیں ہوئی..انتهى، والله أعلم بالصواب۞
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ