আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ২৮৯
তারিখ: ২৬/০১/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: বিবাহ সম্পর্কিত
প্রশ্নের বিবরণ:
বরাবর ফতুয়া বিভাগ আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া পোরশা প্রশ্ন হল স্বামী যদি শাফেয়ী মাযহাবের হয় আর স্ত্রী যদি হানাফী মাযহাবের হয় । আর শাফিয়ী মাযহাবে বিধান হল বিবাহের পূর্বে কোন তালাক যদি কেউ দেয় তাহলে সেটি বিবাহের পরে পতিত হয় না সুতরাং স্বামী যদি বিবাহের পূর্বে এমন কোন কথা বলে যা বিবাহের পরে তালাক পতিত হয় না কিন্তু স্ত্রীর মাযহাবে পতিত হয় এখন আমার প্রশ্ন হল সেই শাফেয়ী মাযহাবের পুরুষ যদি হানাফী মাযহাবের মেয়েকে বিবাহ করে তাহলে বিবাহের পরে তাদের বিবাহটা ঠিক থাকবে কিনা এককথায় যদি প্রশ্নটা করি সেটি হল তালাক পতিত হওয়ার ক্ষেত্রে কার মাযহাব গ্রহণযোগ্য স্বামীর নাকি স্ত্রীর যদি তাদের মাযহাব ভিন্ন হয়।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
হানাফী মাযহাবেও স্বামী যদি বিবাহের পূর্বে তালাক দেয় তাহলে তালাক কার্যকর হয় না। তবে যদি বিবাহের পূর্বে বিবাহের দিকে নিসবত বা সম্পৃক্ত করে তালাক দেয় তাহলে তালাক কার্যকর হবে। তালাক পতিত হওয়ার ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মাযহাবে যদি ভিন্নতা থাকে এবং যে মাযহাব অনুযায়ী তাদের ঘর-সংসার বৈধ হয় সে মাযহাবের বিজ্ঞ আলেমদের সালিশি বৈঠকের মাধ্যমে যদি বৈধতার রায় নিতে পারে তাহলে তাদের ঘর-সংসার বৈধ হবে। এ ক্ষেত্রে হানাফী মাযহাবের আলেমদের কাছে মাসআলা জানতে চাইলে হানাফী মাযহাব অনুযায়ীই ফায়সালা দিতে হবে। এতে স্বামী বা স্ত্রীর মাযহাবের বিবেচনা হবে না। বরং বিচারকের ফায়সালা বা সালিশি বৈঠকের রায়ের বিবেচনা হবে।
الإحالة الشرعية على المطلوب-
۞۞ في "رد المحتار"(٤/٢٠٧) قال في البزازية وسئل ائ شيخ الإسلام عن بكر بالغة شافعية زوجت نفسها من حنفي أو شافعي بلا رضا الأب هل يصح؟ ايجاب نعم وإن كان يعتقدان عدم الصحة لأنا نجيب بمذهبنا لا بمذهب الخصم لإعتقادنا أنه خطأ يحتمل الصواب وإن سئل كيف مذهب الشافعي فيه لا نجيب بمذهبه۞
۞۞ وفي "الدر المختار"(٤/٥٩٤) إن نكحتك فانت طالق وكذا كل امرأة ويكفي معنى الشرط إلا في معينة باسم أو نسب أو إشارة فلو قال المرأة التي أتزوجها طالق يطلق يتزوجها۞
۞۞ و فی "فتاوی دار العلوم کراچی"(٤/٢٠٦) سوال: ایک شافعی لڑکی نے ولی کی اجازت کی بغیر حنفی مرد سے نکاح کیا شوافع کے نزدیک بغیر ولی کے نکاح نہیں ہو سکتا اور احناف کے نزدیک ہو جاتا ہے اپ اس صورت میں شوہر بیبو کے ساتھ ہمبستری کر سکتا ہے یا نہیں اور بیبو شوہر کو اپنے اوپر قدرت دے سکتی ہے یا نہیں یاد رہے کہ جنوبی افریقہ کے مسلمان بعض حنفی ہے اور بعض شافعی۔ جواب: اولا لڑکی کو چاہیے والدین کی رضامندی سے نکاح کرے لیکن اگر اس ممکن نہ ہو پھر اس مسئلہ کا حل بھی یہی ہے کہ لڑکی کسی حنفی قاضی یا جمعیت کے سامنے اپنا مقدمہ پیش کر دے پھر وہ حضرات نکاح کے درست ہونے کا فیصلہ کر دے کہ تو یہ نافذ ہو جائے گا انتهى، والله أعلم بالصواب
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ