মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ২৯২ তারিখ: ২০/০১/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: স্ত্রীকে তার পরিবার জুর পূর্বক তালাক দেওয়ায় তালাক হবে

প্রশ্নের বিবরণ:

আসসালামু আলাইকুম। আমি মো তুশিন মিয়া। আমি একটা মেয়েকে পালিয়ে বিয়ে করেছি।আমাদের বিয়ে আলহামদুলিল্লাহ সঠিক বিধান অনুয়ায়ী সম্পুর্ন হয়েছে।আমরা এক মাস পলিয়ে ছিলাম। এক মাস পর পরিবার থেকে যোগাযোগ করে বলেছে আমাদের মেনে নিবে। তারপর বাড়িতে আসলে দুই পরিবার মেনে নিচ্ছে না।আমাকে বলেছে মেয়েকে দিয়ে দিবে আমি কথা বললে আমার গলা কেটে ফেলবে।আর মেয়েকে বলেছে ওর লাশ হলেও আমার কাছ থেকে নিয়ে যাবে। আমাদের কোনোভাবে একসাথে থাকতে দিবে না।(তারপর উকিলের মাধ্যমে স্টাম্প করে,ওকে আমার সাথে বনিবানা না হওয়া মিথ্যা বিষয় উল্লেখ করে জুর করে ৩ তালাক বলায় মুখে।যেখানে আমার স্ত্রী অসহায় ছিলো।ওখানে আমার স্ত্রী তালাক বলতে বাধ্য ছিলো।) আমি কোনো স্টাম্পে সাইন করি নাই বা তালাক ও দেই নাই, আর কাজী অফিসে বিয়ে হওয়ার সময় আমার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার বিষয়ে কোনো কথা হয় নাই। আমি অধিকার দেই নাই। --আমার প্রশ্ন হলো ১:- আমাদের অসম্মতিতে জোরপূর্বক তালাক কার্যকর হয়েছে কিনা? ২:-আমি আমার স্ত্রীকে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। কি করনিয়?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী আপনি যদি তালাকের কথা মুখে উচ্চারণ না করে থাকেন তাহলে আপনাদের বৈবাহিক সম্পর্ক ঠিক আছে। আপনার স্ত্রীর উপর কোন তালাক কার্যকর হয়নি। আপনি আপনার ঐ স্ত্রীকে নিয়ে পূর্বের ন্যয় স্বাভাবিকভাবেই ঘর-সংসার করতে পারবেন। এতে নতুন করে আপনাদের আর বিবাহের আকদেরও প্রয়োজন নেই। কেননা স্ত্রী কখনো স্বামীর দেওয়া অধিকার ছাড়া তালাক গ্রহণ করতে পারে না এবং গ্রহণ করলেও তা কার্যকর হয় না।
الإحالة الشرعية على المطلوب-  في "مرقاة المفاتيح" (٦/٣٩٦) الطلاق بالرجال والعدة بالنساء-----وقوله فإنه حينئذ أنسب من أن يراد به الإيقاع بالرجال. ولأنه معلوم من قوله تعالى۞  وفي " ردالمحتار"(٤/٣٦١) لأن الطلاق لا يكون من النساء۞ وفيه أيضا (٤/٤٣١) ومحله المنكوحة وأهله زوج عاقل بالغ مستيقظ۞  وفي "كتاب النوازل" (٩/٣١) طلاق دینے کا حق شوہر کو ہے اگر چاہے تو مطلقا طلاق دیدے اور چاہے خلع کرے یعنی مہر کی معافی کی شرط پر طلاق دے۞ انتهى، والله أعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ