মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৩০২ তারিখ: ১৬/০৪/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: এসএমএস-এর মাধ্যমে ৩ বার তালাক

প্রশ্নের বিবরণ:

স্ত্রীর সাথে রাগাারগির সূত্রে স্ত্রী যদি বলে—'তুমি আমাকে তালাক দাও', আর স্বামী তার কথা মতো নিজের মন থেকে না হলেও (শুধুমাত্র) তার কথা রাখতে তাকে এসএমএস-এর মাধ্যমে ৩ বার তালাক বলে দিল। তাহলে কি তালাক হয়ে যাবে?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

সমাধান:হ্যাঁ,স্ত্রীকে এভাবে এস এম এস এর মাধ্যমে তালাক দিলেও তালাক হয়ে যাবে এবং স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যাবে। উল্লেখ্য, শরীয়তের দৃষ্টিতে সাধারণ অবস্থায় তালাক খুবই অপছন্দনীয় ও গর্হীত কাজ। তাই এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। অতি প্রয়োজন ছাড়া তা প্রয়োগ করা কিছুতেই বাঞ্ছনীয় নয়। যদি কখনো তালাক দিতেই হয় তাহলে পরামর্শ অনুযায়ী এক তালাকের বেশি দেওয়া উচিত নয়। তাও শান্ত পরিবেশে, রাগের পরিবেশে নয়।
الإحالة الشرعية على المطلوب- في الفتاوى الهندية(١/٤٤٦) ثم المرسومة لا تخلو إما أن أرسل الطلاق بأن كتب أما بعد فانت طالق فكلما كتب هذا يقع الطلاق وتلزمها العدة من وقت الكتابة وفي الشامي(٤/٤٤٢) كتابة على نوعين مرسومة وغير مرسومة ونعني بالمرسومة أن يكون مصدرا ومعنونا مثل ما يكتب إلى الغائب وغير المرسومة أن لا يكون مصدرا ومعنونا وهو على وجهين مستبينة وغير مستبينة فالمستبينة ما يكتب على الصحيفة والحايط والارض على وجه يمكن فهمه وقراءته وإن كانت مرسومة يقع الطلاق نوى او لم ينوي وفي قواعد الفقه(٨٥) من ملك الإنشاء ملك الإخبار وفي كتاب النوالزل (٩/٤٩٨)جب کہ شوہر موبائل پر ایس ایم ایس کے ذریعہ طلاق دینے کا اقرار کر رہا ہے تو یقینا اس کی بیوی پر طلاق ہو چکی ہے..انتهى، والله أعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ