আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ৩০৭
তারিখ: ০৬/০২/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: সারাজিবনের সমাধান তালাক সংক্রান্ত বিষয়।
প্রশ্নের বিবরণ:
কোন একজন ব্যাক্তি সে একজন স্কুল টিচার সে ছাত্র কে বলছে বাদ বাকি পড়া গুলো পড়বা।তার পর সে বাড়িতে এসে ভাবতে গিয়ে বাদ শব্দ দিয়ে কি একটা কথা বলেছে।তার পর তার মনে হচ্ছে মুখে বললাম না মনে। সে ঠিক করতে পারছে না। তার স্ত্রী কে বল্ল আমি মুখে বলি নি। তার পর আবার বাদ কথাটা মনে হল মুখে বলছে ১০ মিনিট পর খাতায় লিখলাম তখন মনে হচ্ছিল মুখে বলিনি।তার পর আবার মনে হচ্ছে ঘুম থেকে উঠে বাদ শব্দ টা মুখে বললাম আবার বাইরে মনে হচ্ছে মুখে বললাম তখন মন বলছে নিয়ত ত নাই আবার বাদ দিলাম ত বলিনি শুধু বাদ শব্দ টা মনে হচ্ছে বলেছি।।আজ প্রাই ১০ দিন পর যতটুকু মনে আছে লিখলাম।যদি কিছু ভুলে যাই অনিচ্ছাকৃত তাহলে আল্লাহ ধরবেন না ত? ২ ঘটনা হঠাৎ কি একটা মনে আসল তা মনে নাই।১৫ মিনিট পর মন বলছে কিছু একটা বললাম নাত? শুধু বার বার মনে হচ্ছে। কিন্তু কিছুই মনে নাই। আমার জিবনে এই ধরনের ঘটনা অনেক ঘটেছে যা এই রকম মুখে বললাম না মনে, কিছু একটা বললাম নাত, বুঝতে পারি না।আবার ভয় হয় ইচ্ছা করে কিছু সন্দেহ করছি নাত? কিন্তু নিজ কানে সাভাবিক কথা যে ভাবে শুনা যাই বা ফিস ফিস করেও শুনতে পায় নি। মনে হয় আমি কি শুনতে পেলাম না বলার পরে ও এমনটা হচ্ছে না ত? আমার কোন নিয়ত নাই।মাঝে মাঝে মনে হয় অজান্তে নিয়ত হয়ে যাইনি ত? আমার সাথে এই রকম ঘটনা অনেক ঘটেছে আপ্নারা ফতুয়া দেন আমার সংসার কি ঠিক আছে? আপ্নারা যা বলবেন আমি তাই করব।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
প্রশ্নের বিবরণ অনুযায়ী প্রশ্নের কোন ঘটনা দ্বারা তালাক কার্যকর হয়নি। কেননা তালাকের কথা বলার ব্যাপারে সন্দেহ থাকলে তালাক কার্যকর হয় না। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে যা উদিত হয় সেগুলোকে মাফ করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তা না বলে অথবা আমল না করে। (সহীহ মুসলিম, হাদীস নং ১২৭) সুতরাং এঅবস্থায় আপনার স্ত্রীর সাথে ঘর সংসার করার দ্বারা হাশরের ময়দানে আপনি অপরাধি হবেন না। আপনি মূলত সন্দেহের রোগে আক্রান্ত। সন্দেহ একটি মারাত্মক ব্যাধি যা সাধারণত শয়তানের কুমন্ত্রনার কারণে হয়ে থাকে। এর দ্বারা শয়তান মুমিনদেরকে চিন্তা পেরেশানিতে আবদ্ধ রাখে। এর প্রতিকারে কিছু দিক নির্দেশনা নিম্নরূপ।যথা: (১)এ ধরনের সন্দেহের দিকে ভ্রুক্ষেপ না করা।(২) বেশি বেশি জিকির করা।(৩) গুনাহ থেকে বিরত থাকা।(৪) তাওবা ইস্তিগফার করা।(৫) আর সন্দেহ আসলেই সাথে সাথে اعوذ بالله من الشيطان الرجيم পড়তে থাকা।
أخرج الإمام مسلم في "صحيحه"(١/٧٨) عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز لأمتى ما
حدثت به أنفسها ما لم يتكلموا أو يعلموا به(رقم الحديث.١٢٧)۞
وفي "حاشية الطحطاوي"(٢١٩) حتى لو أجرئ الطلاق على قلبه وحرك لسانه من غير تلفظ يسمع لا يقع وإن صحح الحروف۞
وفي "الأشباه والنظائر"(١/١٩٨) شك هل حلف بالله أو بالطلاق أو بالعتاق فينبغي أن يكون حلفه بالطلاق ثم رايت المسالة في البزازية في شك الإيمان حلف ونسي أنه بالله تعالى أو بالطلاق والعتاق باطل۞
وفي "كتاب النوازل"(٩/٢٨٦) اپ مسئلہ یہ ہے کہ محض اس وہم و خیال اور شک کی وجہ سے شریعت مطہرہ کی روشنی میں نکاح کرنے اور نہ کرنے میں اسی طرح نکاح ہونے کی بعد طلاق واقع ہونے یا نہ ہونے کے بارے میں کیا حکم ہے؟جواب شریعت میں محض شکوک اور شبہات کا کوئی اعتبار نہیں ہے لہذا محض شک کی بناء پر کوئی طلاق نہ ہوگی..انتهى، والله أعلم بالصواب.
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ