আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ৩১১
তারিখ: ০৩/০২/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: যাকাতের টাকা দিয়ে মাদ্রাসায় কিতাব কিনে দেওয়া প্রসঙ্গে।
প্রশ্নের বিবরণ:
আমি প্রতি বছরই যাকাত আদায় করি । এবং সেই যাকাতের টাকা গরিব মিসকিনদের মাঝে বণ্টন করে থাকি । এ বছর আমি যাকাতের টাকা দিয়ে মাদরাসায় কিতাব কিনে দিতে চাচ্ছি।এখন আমার জানার বিষয় হল, যাকাতের টাকা দিয়ে মাদরাসায় কিতাব কিনে দেওয়া যাবে কিনা ?
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
যাকাতের টাকা দিয়ে মাদরাসায় কিতাব কিনে দেওয়া যাবে না। কেননা যাকাত প্রদানের ক্ষেত্রে শর্ত হচ্ছে গরিব মিসকিনদেরকে যাকাতের সম্পদের মালিক বানিয়ে দেওয়া। আর মাদরাসায় কিতাব কিনে দেওয়ার দ্বারা গরিব মিসকিনদের মালিকানা প্রতিষ্ঠিত হয় না।
في "التبيين الحقائق" الزكاه يجب فيها تمليك المال لان الايتاء في قوله تعالى (واتوا الزكاه) بقره -٤٣ ويقتضي التمليك(١/١٨)۞
وفي "الفتاوى الهنديه" فهي تمليك المال من فقير مسلم غير هاشمي ولا مولاه بشرط قطع المنفعه عن المملك من كل وجه لله تعالى(١/٢٣٢)۞
وفي "الدر المختار" ويشترط ان يكون الصرف تمليكا لا اباحة كما مر لايصرف الى بناء نحو مسجد (أي كبناء القناطر والسقايات واصلاح الطرقات وكرى الانهار) (٣/٣٤١)۞
وفي "حاشيه الطحطاوي على المراقع الفلاح" هي تمليك مال مخصوص لشخص مخصوص (هو ان يكون فقيرا ونحوه من بقية المصارف غير هاشمي ولا مولاه بشرط قطع المنفعه عن المملك من كل وجه الله تعالى (٧١٤(۞
وفي "الذخيرة البرهانية" (٢/٥١٢)۞
وفي "الفقه الحنفي"(١/٣٧١)۞انتهى، والله أعلم بالصواب
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ