মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৩২০ তারিখ: ১০/০২/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাক এর মাসাল

প্রশ্নের বিবরণ:

আমি একজন ওয়াসা রোগী হুজুর আমি রাস্তা দিয়ে হাটতেছি হঠাৎ করে আমার মনে মনে তালাক নিয়ে ওয়াসা আসে এমন সময় আমার মুখে হাই আসে এরপর আমি শুধু দিছি এই শব্দটা উচ্চারণ করছি বা করি নাই পুরোপুরি শিওর না তবে করিনাই বলে বেশি মনে হচ্ছে করলে ও যদিও করি আমার বিবিকে উদ্দেশ্য করে কিছু বলে নাই, ভুলবশত বের হয়ে গেছে মনে হচ্ছে। এখন আমার কোন সমস্যা হবে নি হুজুর একটু জানালে খুব উপকার হয়। প্লিজ আমার সূচিবায়ু রোগ আছে (তখন আমি একা ছিলাম এবংএমনি আমার বিবির সাথে আমার খুব ভালো সম্পর্কে আমার) হুজুর আমার আত্নাবিশাস কম, সন্দেহ রোগ আছে আবার কারো সাথে কথা বললে মোবাইলে রেকর্ড করি রাখি না, হলে মনে রাখতে পারি না।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

: প্রশ্নের বিবরণ অনুযায়ী প্রশ্নের কোন ঘটনা দ্বারা তালাক কার্যকর হয়নি। কেননা তালাকের কথা বলার ব্যাপারে সন্দেহ থাকলে তালাক কার্যকর হয় না। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে যা উদিত হয় সেগুলোকে মাফ করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তা না বলে অথবা আমল না করে। (সহীহ মুসলিম, হাদীস নং ১২৭) সুতরাং এঅবস্থায় আপনার স্ত্রীর সাথে ঘর সংসার করার দ্বারা হাশরের ময়দানে আপনি অপরাধি হবেন না। আপনি মূলত সন্দেহের রোগে আক্রান্ত। সন্দেহ একটি মারাত্মক ব্যাধি যা সাধারণত শয়তানের কুমন্ত্রনার কারণে হয়ে থাকে। এর দ্বারা শয়তান মুমিনদেরকে চিন্তা পেরেশানিতে আবদ্ধ রাখে। এর প্রতিকারে কিছু দিক নির্দেশনা নিম্নরূপ।যথা: (১)এ ধরনের সন্দেহের দিকে ভ্রুক্ষেপ না করা।(২) বেশি বেশি জিকির করা।(৩) গুনাহ থেকে বিরত থাকা।(৪) তাওবা ইস্তিগফার করা।(৫) আর সন্দেহ আসলেই সাথে সাথে اعوذ بالله من الشيطان الرجيم পড়তে থাকা।
 أخرج الإمام مسلم في "صحيحه"(١/٧٨) عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز لأمتى ما حدثت به أنفسها ما لم يتكلموا أو يعلموا به(رقم الحديث.١٢٧)۞  وفي "حاشية الطحطاوي"(٢١٩) حتى لو أجرئ الطلاق على قلبه وحرك لسانه من غير تلفظ يسمع لا يقع وإن صحح الحروف۞  وفي "الأشباه والنظائر"(١/١٩٨) شك هل حلف بالله أو بالطلاق أو بالعتاق فينبغي أن يكون حلفه بالطلاق ثم رايت المسالة في البزازية في شك الإيمان حلف ونسي أنه بالله تعالى أو بالطلاق والعتاق باطل۞ وفي "كتاب النوازل"(٩/٢٨٦) اپ مسئلہ یہ ہے کہ محض اس وہم و خیال اور شک کی وجہ سے شریعت مطہرہ کی روشنی میں نکاح کرنے اور نہ کرنے میں اسی طرح نکاح ہونے کی بعد طلاق واقع ہونے یا نہ ہونے کے بارے میں کیا حکم ہے؟جواب شریعت میں محض شکوک اور شبہات کا کوئی اعتبار نہیں ہے لہذا محض شک کی بناء پر کوئی طلاق نہ ہوگی..انتهى، والله أعلم بالصواب.

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ