আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: বিবাহ সম্পর্কিত
প্রশ্নের বিবরণ:
আমি একজন তালাক প্রাপ্তা।আমার প্রাক্তন স্বামীর সাথে বিয়ের পাঁচ মাস পরে বিচ্ছেদ হয় এবং কাবিন নামার ১৮ নাম্বার কলাম অনুযায়ী আমি তালাক নেই। এতদিনের মধ্যে আমাদের আর কোনো যোগাযোগ হয় নি।পাঁচ বছর পরে জানলাম যে আমার তালাকের পদ্ধতি ভুল ছিলো কারণ ১৮ নাম্বার কলাম সম্পর্কে আমার স্বামী অবগত ছিলেন না।তাই আমি আমার প্রাক্তন শ্বাশুড়ীকে ফোন দিয়ে বুঝাই যেন তার ছেলে আমাকে মৌখিক ভাবে তালাক দেয়।।তো আমার প্রাক্তন স্বামী আমার বাবা কে কল দেন এবং আমার নাম উচ্চারণ করে ফোনে মৌখিক ভাবে তিনি তিন তালাক উচ্চারণ করেন যা আমি নিজে শুনেছি।এখন আমার ইদ্দত চলছে।আমার দুইটি মাসিক শেষ হয়েছে এবং তিন নাম্বার মাসিক আসা পর্যন্ত অপেক্ষা করছি।আমার অন্যত্র বিয়ে ঠিক হয়েছে।এখন আমার প্রশ্ন গুলো হলো, ১.ইদ্দতের শেষ অর্থাৎ তিন নাম্বার মাসিক সঠিক সময়ে হওয়ার জন্য আমি চিকিৎসকের পরামর্শে কোনো ওষুধ গ্রহণ করতে পারবো? ২.আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে এবং তার পরিবার জানে যে আমি তালাকপ্রাপ্তা এবং আমার অতীত সম্পর্কে।কিন্তু তারা চান না যে বাকি কেউ জানুক,,সেক্ষেত্রে বিয়ে পড়ানোর সময় যদি আমার দ্বিতীয় বিয়ের উচ্চারণ না করা হয় বা আমি যে তালাকপ্রাপ্তা এটা উচ্চারণ না করা হয়,,তাহলে কি আমার বিয়ে শুদ্ধ হবে? ৩.বিয়ের মোহর সম্পূর্ণ ওসুল হবে গহনা দ্বারা।কিন্তু একদম হিসাব করে বাজার দরে সেটা লেখা হবে না।যেটা লেখা হচ্ছে তার থেকে বেশি মূল্যের গহনা আমাকে দেবে।কিন্তু বাজার দরের হিসেবে লেখা হচ্ছে কম।যেহেতু মোহর বিয়েতে অত্যাবশ্যকীয়;বাজার দরে মোহর হিসেব না করলে কি এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য?
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ