আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ৩২৬
তারিখ: ০৫/০৩/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: talak ar masala
প্রশ্নের বিবরণ:
আমি একজন ওয়াসার ও শুচিবায়ু রোগী, হুজুর আমার একদিন মনে মনে তালাক এর ওয়াসা আসে এখন আমার ভুলবশত মুখ দিয়ে তালাক শব্দ টা বের হয়ে যায়। এরপর আমি সাথে বলছি যে জীবন ও দিমু না এখন আমার কোন সমস্যা হবে নি হুজুর। এমনি আমার বিবির সাথে আমার আলহামদুলিল্লাহ খুব সম্পর্ক এই বিষয় এ ও কিছুই জানে না।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী আপনার স্ত্রীর উপর একটি রযয়ী তালাক পতিত হয়েছে কেননা ভুল করে তালাক শব্দ বললেও তালাক পতিত হয়ে যায় ।তাই এখন আপনারা পুনরায় সুষ্ঠুভাবে ঘর-সংসার করতে চাইলে আপনি ইদ্দতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন। আর ফিরিয়ে নেয়ার উত্তম পদ্ধতি হচ্ছে, ইদ্দতের ভেতর স্ত্রীকে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত ব্যক্ত করা। যেমন, আমি তোমাকে ফেরত নিলাম বলা। আপনি মূলত সন্দেহের রোগে আক্রান্ত। সন্দেহ একটি মারাত্মক ব্যাধি যা সাধারণত শয়তানের কুমন্ত্রনার কারণে হয়ে থাকে। এর দ্বারা শয়তান মুমিনদেরকে চিন্তা পেরেশানিতে আবদ্ধ রাখে। এর প্রতিকারে কিছু দিক নির্দেশনা নিম্নরূপ।যথা: (১)এ ধরনের সন্দেহের দিকে ভ্রুক্ষেপ না করা।(২) বেশি বেশি জিকির করা।(৩) গুনাহ থেকে বিরত থাকা।(৪) তাওবা ইস্তিগফার করা।(৫) আর সন্দেহ আসলেই সাথে সাথে اعوذ بالله من الشيطان الرجيم পড়তে থাকা।
في الدر المختار (٤/٤٣٥) (او مخطئا) بان اراد التكلم بغير الطلاق فجرى على لسانه الطلاق
وفي الشامية(٤/٤٣٥) بان اراد ان يقول سبحان الله فجرى على لسانه انت طالق تطلق لانه صريح لا يحتاج الى النية
وفی فتاوی عبد الرحمن (۵/۳٦) سوال کیا فرماتے ہیں مفتیان کرام اس مسئلہ کے متعلق کے زید اپنی بیوی کو اور کہنا چاہ رہا تھا لیکن غلطی سے لفظ طلاق نکل گیا زید اس پر بہت نادم ہے اور اس کا ارادہ بھی نہیں تھا کیا مذکورہ صورت میں طلاق ہو گئی؟جو اب زائد کی بیوی پر قضاء تو ایک طلاق رجعی واقع ہو گئی ہے البتہ دیانت طلاق واقع نہیں ہوئی بیوی طلاق کے معاملہ میں چونکہ قضی کے حکم میں ہے اس لیے وہ طلاق شمار کرےانتهى، والله أعلم بالصواب
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ