মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৩৩৪ তারিখ: ২৪/০২/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: কাবিন এবং তালাক

প্রশ্নের বিবরণ:

ছেলের পরিবার বিয়ের আলাপ করতে মেয়ের বাড়িতে যায়। তখন উভয়পক্ষের সম্মতিতে কাবিন করার উদ্দেশ্য কাজী নিয়ে আসে। তারপর ছেলেকে ফোন দিয়ে মেয়ের বাড়িতে নিয়ে আসে, ছেলেও মেয়ের বাড়িতে আসেন। কাজী কাবিন করার উদ্দেশ্য মেয়ের বাবা এবং মেয়ের সাক্ষর নেন এবং ছেলের বাবা এবং ছেলের সাক্ষর নেন, তারপর সাক্ষীদের সাক্ষর নেন। তারপর ছেলের পরিবার মেয়ের পরিবার কে প্রস্তাব দেন বিয়েটাও করিয়ে ফেলতে কিন্তু মেয়ের পরিবার রাজী হয়নি। মেয়ের পরিবার ছেলের পরিবার কে জানান - তারা এখন বিয়ে পড়াবে না। সেজন্য ছেলে এবং মেয়েকে কবুলের মাধ্যমে বিয়ে পড়িয়ে দেওয়া হয়নি। তারপর কাজী সাক্ষর গুলো সম্পুর্ণ করে চলে যায়। কিছুদিন পরেই ছেলে রাগান্বিত হয়ে মেয়েকে বলতো মেয়েকে পছন্দ করে না এবং সবকিছু ছেলের বিরুদ্ধে হয়েছে, সেজন্য ছেলে মেয়েকে বলতো কাবিন টা ভেঙে ফেলতে কিন্তু কাবিন ভাঙা হয়নি। তারপর ছেলে মেয়েকে প্রায়ই বলতো "তুই তালাক বা তোকে তালাক দিলাম" তারপর ছেলে তার ভুল বুঝতে পারে এবং সবকিছু ভুলে গিয়ে ঐ মেয়েকেই পরিবারের মাধ্যমে ইজাব কবুল করে বিয়ে করে নেয়। এখন প্রশ্ন হলো কাবিনের পর মেয়েকে যে তালাক গুলো দেওয়া হয়েছিল, সেসব তালাক গুলো শরীয়তের মতে মেয়ের উপর পতিত হয়ে গেছে কি? আমি শরীয়ত অনুযায়ী সঠিক এবং হালাল সমাধান চাই?৷

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নের বিবরণ অনুযায়ী ঐ মেয়ের উপর কোন তালাক পতিত হয়নি কেননা বিবাহ সহীহ হওয়ার জন্য দু’জন সাক্ষীর সামনে মৌখিকভাবে ইজাব-কবুল করা জরুরি। শুধু নিকাহনামায় স্বাক্ষর করার দ্বারা বিবাহ হয় না। নিকাহনামা হচ্ছে একটি সরকারী নিবন্ধন মাত্র। যা বিবাহ সম্পন্ন হওয়ার পর পূরণ করাই নিয়ম। তাতে বর-কণে ও সংঘটিত বিবাহ সম্পর্কে বিভিন্ন বিবরণ থাকে। বিবাহের আকদ করা ছাড়া তা পূরণ করাই নিয়ম-বহির্ভূত I
في البحر الرائق (٣/٨٣) وقيد المصنف انعقاده باللفظ لانه لا ينعقد بالكتابة من الحاضرين فلو كتب تزوجتك فكتبت وقبلت لم ينعقد وفي رد المحتار (٣/١٢) قوله ولا بكتابة حاظر فلو كتب تزوجتك فكتبت وقبلت لم ينعقد وفي حاشيه الطحطاوي على الدر (٢/٧) قوله ولا بكتابة حاظر فلو كتب تزوجتك فكتبت قبلت لم ينقد بحر انتهى، والله أعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ