মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৩৪৩ তারিখ: ০৩/০৪/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাক

প্রশ্নের বিবরণ:

আমার স্ত্রীর সাথে খাবার নিয়ে ঝামেলা হয়। তারপর আমি রাগ করে আমার স্ত্রী কে বলছিলাম : " আল্লাহর কসম তুই যদি কাল সকাল থেকে আমার জন্য রান্না করিস তাহলে তুই তালাক "। তারপর আমার স্ত্রী রান্না করেছে এবং আমি আমার স্ত্রী কে ফিরিয়ে নিয়েছি। পরবর্তী সময়ে আমার স্ত্রী সবসময় রান্না করেছে। এখন আমার প্রশ্ন হলো আমার স্ত্রী বারবার রান্না করলে বারবার তালাক হবে কি? নাকি রান্না করার কারণে একবারই তালাক পতিত হবে? ইসলামের শরীয়ত অনুযায়ী সঠিক হালাল সমাধান চাই।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

উপরোক্ত বক্তব্য যদি সত্য হয়, তাহলে আপনার স্ত্রীকে “আল্লাহর কসম তুই যদি কাল সকাল থেকে আমার জন্য রান্না করিস তাহলে তুই তালাক” বলার কারণে এক তালাকে রাজয়ী পতিত হয়েছে। বারবার রান্না করার কারণে বারবার তালাক পতিত হবে না।
وفي "الفتاوى الهندية" (١/٤٨٨) وإذاضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل أن يقول لإمرأته: إن دخلت الدار فأنت طالق.۞ وفي "الذخيرة البرهانية" (٤/١٠٣) وإذا قال إن تزوجت فلانه فهي طالق وإن أمرت من يزوجينها فهي طالق فأمر إنسانا فزوجها منه۞ وفي "الهداية" (١/٤٩٣) واذا اطلق الرجل امرأته تطليقة رجعية أو تطليقتين فله أن يرجعها في عدتها رضيت بذلك أو لم ترض. انتهى، والله أعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ