মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৩৫২ তারিখ: ১২/০৪/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাক

প্রশ্নের বিবরণ:

আমি আমার স্ত্রী কে বেশি গুরুত্ব দিতাম না। আমি অন্য মেয়েদের কে দেখলেই আমার মনে লোভ জন্ম নিতো। তখন আমি ভাবতাম আমার স্ত্রী কে আমার জীবন থেকে সরিয়ে দেবো বা তালাক দিয়ে দেবো। তারপর ভালো একটা মেয়ে বিয়ে করতে পারবো। এগুলো ছিলো আমার মনের কল্পনা। তবে আমি আমার স্ত্রীর সাথে মাঝে মাঝে ঝগড়া করতাম তখন আমার স্ত্রী বলতো চলে যাবে, তারপর আমিও বলতাম চলে যাও। এসব কথা বলার সময় আমি তখন মনে মনে ভাবতাম সে আমার জীবন থেকে চলে গেলেই ভালো হবে এবং আমার জীবন অনেক সুন্দর হবে। তারপর সে আমার জীবন থেকে চলে যায়নি। আমিও তার সাথে সংসার করছি। এসব ঘটনা প্রায় প্রায় হতো। তবে এখন আমি আমার ভুল বুঝতে পারছি। আল্লাহর পথে ফিরে এসেছি। তবে এখন আমার মনে সন্দেহ আসে পূর্ববর্তী সময়ে যখন আমার স্ত্রীর সাথে ঝগড়া করতাম তখন তালাকের নিয়ত করে ছিলাম কিনা। কিন্তুু আমার মনে হয় তালাকের নিয়ত করেছিলাম, কিন্তু আবার আমার মন বলে তখন তালাকের নিয়ত করি নাই এসব চিন্তা ভাবনা করতে করতে আমি প্রায় পাগলের মতো হয়ে গেছি। এখন আমার জানার বিষয় হলো এসব সকল ঘটনার জন্য তালাক হয়েছে কি? আমি শরীয়ত অনুযায়ী সঠিক হালাল সমাধান চাই।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী "চলে যাও " শব্দটি এমন একটি কেনায়া শব্দ যার জন্য সর্বাবস্থায় নিয়ত জরুরী । আর নিয়তের ব্যাপারে যেহেতু আপনার সন্দেহ রয়েছে তাই আপনার স্ত্রীর উপর কোন তালাক কার্যকর হয়নি। কেননা সন্দেহের কারণে তালাক কার্যকর হয় না।
 في الهداية(٢/٣٥٣) واما الضرب الثاني وهو الكنايات لا يقع بها الطلاق الا بالنية او بدلالة الحال لانها غير موضوعة للطلاق بل تحتمله وغيره فلا بد من التعيين او دلالته  وفي رد المختار (٤/٥١٧) قوله فنحو اخرجي اذهبي وقومي اي من هذا المكان لينقطع الشر فيكون ردا او لانه طلقها فيكون جوابا  وفي الهداية(٢/٣٥٤)و اخرجي واذهبي وقومي وابتغي الازواج لانها تحتمل الطلاق وغيره فلابد من النية  وفي الاشباه والنظائر(١٩٦) ومنها شك هل طلق ام لا لم يقع  وفي كتاب النوازل (٩/٢٨٦) جواب شریعت میں محض شکوک اور شبہات کا کوئی اعتبار نہیں ہے لہذا محض شک کی بنا پرکوئ طلاق نہ ہوگیانتهى، والله أعلم بالصواب...

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ