মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৩৬২ তারিখ: ০৭/০৪/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: অজু করার শুরুতে এবং নামাজ পড়ার শুরুতে বায়ু নির্গত হয়েছে সন্দেহ হলে কী করণীয়? জানালে উপকৃত হব।

প্রশ্নের বিবরণ:

অজু করার শুরুতে এবং নামাজ পড়ার শুরুতে বায়ু নির্গত হয়েছে সন্দেহ হলে কী করণীয়? জানালে উপকৃত হব।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

নিছক বায়ু বের হওয়ার সন্দেহের দ্বারা অযু ভঙ্গ হয় না। চাই সে নামাযে থাকুক অথবা নামাযের বাহিরে। কেননা হাদীসে আছে, হযরত আব্বাদ ইবনে তামিম তার চাচা থেকে বর্ণনা করেন, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন একজন ব্যক্তি সম্পর্কে যার নামাযে বায়ু বের হওয়ার সন্দেহ হয়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে নামায থেকে বের হবে না যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ না পাবে অথবা শব্দ না শুনবে অর্থাৎ বায়ু বের হওয়ার বিষয়ে নিশ্চিত না হবে। (সহীহ বুখারী, হাদিস নং-১৩৭) সুতরাং বায়ু বের হওয়ার বিষয়ে যদি শুধু সন্দেহ হয়ে থাকে তাহলে তার অযু ভঙ্গ হবে না।বায়ু বের হওয়ার বিষয়ে নিশ্চিত হলেই শুধু অযু ভঙ্গ হয়ে যাবে। উল্লেখ্য, সন্দেহ একটি মারাত্মক ব্যাধি, যা সাধারণত শয়তানের কুমন্ত্রণার কারণে হয়ে থাকে। এর দ্বারা শয়তান মুমিনদেরকে চিন্তা পেরেশানিতে আবদ্ধ রাখে। এর প্রতিকারের উপাই হল,এধরনের সন্দেহের দিকে ভ্রুক্ষেপ না করা।
أخرج الإمام البخاري في “صحيحه” عن عباد بن تميم عن عمه أنه شكى إلى رسول الله صلى الله عليه وسلم الرجل الذي يخيل اليه أنه يجد شيء في الصلاة فقال لا ينفتل أو لا ينصرف حتى يسمع صوتا أو يجد ريحا(برقم الحديث-١٣٧)۞ وفي “فتح الباري”(١/٢٣٨) وقال النبووي هذا الحديث أصل في حكم بقاء الأشياء على أصولها حتى يتيقن خلاف ذلك ولا يضر الشك الطورئ عليها وأخذ بهذا الحديث جمهور العلماء۞ وفي “الأشباه والنظائر”(١/١٨٣) اليقين لا يزول بالشك۞ وفي “الهندية”(١/٦٤) ومن شك في الحدث فهو على وضوئه ولو كان محدثا فشك في الطهارة فهو على حدثه ولا يعمل بالتحري۞ وفي “فتاوی دار العلوم دیوبند”(١/١٦٥) اگر یقین خروج ریح کا ہو خواہ آواز ہو یا نہ ہو اور وہ شخص معذور نہ ہو تو وضو پھر کرنا چاہیے اور اگر محض شبہ ہو اور احتلاج ہو تو وضو نہیں کیا نماز صحیح ہے..انتهى، والله نتهى، والله أعلم بالصواب ۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ