মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৩৭২ তারিখ: ১১/০৪/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: বিয়ের আগে তালাক প্রসঙ্গে

প্রশ্নের বিবরণ:

আমার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিলো। একদিন ঝগড়ার সময় ও আমাকে দিয়ে বলায় যে, (তোমার সাথে আমার বিয়ে হলে তালাক)।আমার নিয়ত ছিলো না৷ ও জোর করে বলিয়েছে। এখন ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এখন ওর আমার বিয়ে হলে হলে কি তালাক পতিত হবে?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

হ্যাঁ, আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে স্ত্রীর উপর এক তালাকে বায়েন পতিত হবে। এরপর যদি আপনারা পুনরায় নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে ঐ স্ত্রীর উপর আর কোন তালাক পতিত হবে না। তবে আপনি পরবর্তীতে শুধু দুই তালাকের মালিক থাকবেন।
 في "المحيط الرضوي"(٣/٢٨٠) ولو قال لأجنبية إن تزوجتك فأنت طالق فتزوجها طلقت۞  وفي "ذخيرة الفتاوى"(٤/١٠٣) وإذا قال إن تزوجت فلانة فهي طالق... طلقت۞  وفي "مجمع الأنهر"(٢/٥٦) كقونه لأجنبية إن نكحتك فأنت طالق فيقع إن نكحها۞  وفي "البحر الرائق"كإن نكحتك فأنت طالق فيقع بعده ۞  وفي "النهر الفائق"٢/ ٣٨٦ -انتهي و الله تعالي اعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ