আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ৩৮৩
তারিখ: ১০/০৪/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: মুয়াল্লাক তিন তালাক
প্রশ্নের বিবরণ:
মাননীয় মুফতী সাহেব হুজুর, আমি মানুষের বাড়িতে কাজ করি। একদিন সকালে আমার স্বামীর সাথে আমার ঝগড়া হয়। একপর্যায়ে আমার স্বামী আমাকে বলে যে "তুই শাহুর বাড়িতে কাজে গেলে তিন তালাক "এভাবে দুইবার বলে। পরে আমার স্বামী ভুল বুঝতে পারে এবং আমাকে আবার কাজে যাওয়ার অনুমতি দেয়। তবে আমি তালাকপ্রাপ্তা হয়ে যাওয়ার ভয়ে আর কাজে যায়নি। আমার অভাবি সংসার। এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে, তালাকে মুয়াল্লাকটি কিভাবে বাতিল হবে? এবং আমি পুনরায় কিভাবে আবার কাজে যেতে পারবো ? দয়া করে সঠিক সমাধান জানাবেন।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী যদি এ অবস্থায় আপনার স্বামী আপনাকে একটি বায়েন তালাক প্রদান করে এবং এই তালাকের ইদ্দত পালন করার পরে আপনি যদি কর্মস্থলে যান তাহলে মুয়াল্লাক তিন তালাক বাতিল হয়ে যাবে এবং পুনরায় নতুন মোহর ধার্য করে দুইজন সাক্ষীর সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে তাহলে পরবর্তীতে আপনি আবার ঐ কর্মস্থলে যেতে পারবেন। এর দ্বারা কোন তালাক পড়বে না।
في الدر المختار (٤/٥٩٩) إعلم ان التعليق يبطل بزوال الحل لا بزوال الملك فلو علق الثلاث او ما دونها بدخول الدار او نجز الثلاث ثم نكحها بعد التحليل بطل التعليق فلا يقع بدخولها شيء
وفي الفتاوى الهندية(١/٤٨٨) اذا اضاف الطلاق الى الشرط وقع عقيب الشرط اتفاقا
وفي بدائع الصنائع (٣/٢٠٠) ثم اذا وجد الشرط والمراة في ملكه او في العدة يقع الطلاق والا فلا يقع الطلاق
وفي الدر المختار (٤/٦٠٩) فحيلة من علق الثلاث بدخول الدار ان يطلقها واحدة ثم بعد العدة تدخلها فتنحل اليمين فينكحهاانتهى، والله أعلم بالصواب...
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ