আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: বিবাহ প্রসঙ্গে।
প্রশ্নের বিবরণ:
জনাব, বিনিত নিবেদন এই যে, আমি মুহাঃ মাকসুদুল হক (মুস্তাকিম ) গ্রাম: কোচনা, ডাকঘর:নোনাহার, উপজেলা: পোরশা, জেলা: নওগাঁ, গত ০৯/০৪/২০১৫ ইং তারিখ শুভ বিবাহ করি, মুসাঃ রহিমা খাতুন পিতাঃ আঃ রাজ্জাক, গ্রাম: রোকনপুর, উপজেলা: গোমস্তাপুর, জেলা: চাঁপাইনবাবগÄ। প্রায় ১০ বছর সংসার চলার পর স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য সৃষ্টি হয়। ফলে নারী নির্যাতন মামলা থেকে বাঁচার জন্য উকিলের পরামর্শ অনুযায়ী ০৬/ ০৮/২০২৫ ইং তারিখ উপযুক্ত প্রমাণ ও সাক্ষী রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা কোর্টে লিখিত ও মৌখিক এক তালাক প্রদান করি। প্রায় আট মাস মামলা হামলা চলার পর স্ত্রী তার ভুল বুঝতে পেরে সে পুনরায় সংসারে আসার আগ্রহ প্রকাশ করলে ইসলামী নিয়ম অনুসারে ও সরকারি কাজী সাক্ষীর মাধ্যমে ০৭/০৩/২০২৬ ইং তারিখে পুনরায় বিবাহ করি। জানার বিষয় হলো, উক্ত বিবাহটি হানাফী মাযহাব অনুসার বৈধ হয়েছে কি? সমাজের কিছু মানুষ বলে স্ত্রীকে হিলা করা ব্যতীত বিবাহ বৈধ হয় নাই। মর্মে তাদেরকে সমাজে রাখা যাবে না ও সমাজে ফেতনা নেওয়া যাবে না। তাদের সাথে বয়কট (টেক) দিতে হবে।
অতএব জনাবের নিকট আকুল আবেদন এই যে, সঠিক ফতোয়া প্রদানে আপনার সদাই মর্জি হয়।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ